বুধবার, নভেম্বর ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজগঞ্জে কুকুরের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, ছাত্রলীগ কর্মী নিহত

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকায় কুকুরের সাথে সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে নাঈম হোসেন (২০) নামের এক ছাত্রলীগ কর্মী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুরের দি‌কে উপজেলার রাজগঞ্জ এলাকার নেংগুড়াবাজারের দিকে যাওয়া পথে চালুয়াহাটি গ্রামের দফাদারপাড়ার রাস্তায় এ দুর্ঘটনা ঘ‌টে।
নিহত ছাত্রলীগ কর্মী নাঈম উপ‌জেলার রাজগঞ্জ এলাকার চালুয়াহাটি গ্রামের তরিকুল ইসলাম সানার ছেলে। সে চালুয়াহাটি ইউনিয়ন ছাত্রলীগের সদস্য।

জানাগেছে- এদিন দুপুরের দিকে বাড়ি থেকে মোটরসাইকেল যোগে নেংগুড়াবাজারের দিকে যাচ্ছিল নাঈম। এসময় চালুয়াহাটি গ্রামের দফাদারপাড়া নামকস্থানে পৌছালে কুকুরের সাথে ধাক্কা লাগে চলন্ত মোটরসাইকেলের। ঘটনাস্থলেই নাঈম মোটরসাইকেল থেকে পড়ে যেয়ে মারাত্মক আহত হয়। সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে নাঈমের অবস্থার অবনতি হলে, হাসপাতাল কর্তৃপক্ষের পরামর্শে, ঢাকায় নেওয়ার পথে নাঈমের মৃত্যু হয়।

চালুয়াহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ সরদার ছাত্রলীগ কর্মী নিহত হওয়ার বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

একই রকম সংবাদ সমূহ

যশোরের রাজগঞ্জে বৈরী আবহাওয়ায় কাটা আমন ধানের ব্যাপক ক্ষতি, দুশ্চিন্তায় কৃষক

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকায় হঠাৎ বৈরী আবহাওয়া ও বৃষ্টিতে মাঠে কেটেবিস্তারিত পড়ুন

মণিরামপুরের রাজগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সাবেক ইউপি সদস্য নি/হ/ত

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় সুরত আলী (৫৫) নামেরবিস্তারিত পড়ুন

মনিরামপুরে দুই মোটরসাইকেলের সংঘ*র্ষে প্রাণ গেল পথচারী বৃদ্ধের

যশোরের মনিরামপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষের পর একটি মোটরসাইকেলের ধাক্কায় রুহুল আমীন (৭০)বিস্তারিত পড়ুন

  • ডিএনএ পরীক্ষায় পরিচয় নিশ্চিত, মণিরামপুরে ফিরছে আগুনে নিহত একই পরিবারের চারজনের মরদেহ
  • যশোরের রাজগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেল মা-ছেলের
  • যশোরের রাজগঞ্জে বিষপানের পর বাঁওড়ে ঝাঁপ, যুবকের মৃত্যু
  • যশোরের মণিরামপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কক্সবাজারের রিসোর্টে আগুন, দুই মেয়েসহ যশোরের দম্পতির মৃত্যু
  • রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম
  • মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ
  • মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা
  • যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত
  • যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার
  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের