বুধবার, নভেম্বর ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালা- কলারোয়া সংসদীয় আসনে আ’লীগ নেতা স্বপনের নেতৃত্বে নব উদ্যোমে নারীদের প্রচার- প্রচারণা

মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগ সভানেত্রী দেশনেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ পরিচালনার সাফল্য তুলে ধরতে নতুন ধারায় প্রচার- প্রচারণার মধ্য দিয়ে জনসংযোগ ও মতবিনিময় করা হয়েছে।

আগামী দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-১( তালা- কলারোয়া) সংসদীয় আসনে বৃহস্পতিবার(১৩ জুলাই) সকালে প্রচারণার ওই নবযাত্রা শুরু করা হয়।

কলারোয়া উপজেলা আ’লীগের সভাপতি, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতিকের মনোনয়ন প্রত্যাশি ফিরোজ আহম্মেদ স্বপনের নেতৃত্বে নব উদ্যোমে দিনপ্যাপি নারীদের অংশগ্রহনে ওই নতুন ধারার প্রচার প্রচারণায় তালা ও কলারোয়াবাসিকে মুগ্ধ করেছে। নতুন প্রজন্মের নারীরা বঙ্গবন্ধুর আদর্শ বান্তবায়নে ও জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন ও অগ্রগতিকে তুলে ধরতে মহিলালীগের পতাকা নিয়ে শান্তির প্রতিক লাল পাড়ের সাদা শাড়ী(শ্বেতবস্ত্র) পরিধান করে মাথায় জয় বাংলা, জয় বঙ্গবন্ধু শ্লোগান খচিত টুপি, রজনীগন্ধা আর গোলাপ ফুল নিয়ে দেশের উন্নয়নের সার্বিক চিত্র( লিফলেট) বিতরণের মধ্য দিয়ে সরকারি কর্মকর্তা- কর্মচারী, পুলিশ প্রশাসন ও সকল শ্রেণী পেশার মানুষের সাথে শুভেচ্ছা ও ভালবাসা বিনিময় করা হয়।

বঙ্গবন্ধুর নিবেদিত সৈনিক নতুন প্রজন্মের নারীদের নব যাত্রার এই প্রচার- প্রচারণার কৌশলকে সাধারন মানুষ স্বাগত জানিয়ে আগামী দিনে শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে এগিয়ে আসার প্রত্যয় ব্যক্ত করেন।

কলারোয়া থেকে যাত্রা শুরু করে দিনব্যাপি তালা উপজেলা পরিষদ, তালা সদর, পাটকেলঘাটা থানার মোড় থেকে বাজার সহ বিভিন্ন এলাকার সাধারন মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে ও উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতিককে জয়ী করতে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকলকে একসাথে কাজ করার আহবান জানানো হয়।

শেখ হাসিনার অর্জনকে তুলে ধরতে নারীদের অংশগ্রহনে নব উদ্যোমে প্রচার- প্রচারণার ওই যাত্রাকে অব্যাহত রাখা হবে বলে জানা যায়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অসময়ের বৃষ্টিতে ডুবেছে ধান

সাতক্ষীরায় আকভানের প্রভাবে কলারোয়া উপজেলায় অসময়ের বৃষ্টিতে চাষীদের ব্যাপক ক্ষতি হয়েছে। পানিতেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বৃষ্টিতে ৪ হাজার হেক্টর জমির কাটা ধান পানির নিচে, ব্যাপক ফসলহানি

ঘূর্ণিঝড় ‘আদমান’-এর প্রভাবে সৃষ্ট নিম্নচাপ ও বৈরী আবহাওয়ায় টানা তিন দিনের বৃষ্টিতেবিস্তারিত পড়ুন

বৃষ্টিতে কলারোয়ায় জনজীবন স্থবির, আমন ধানসহ ফসলের ক্ষতির আশঙ্কা

কলারোয়ায় দুইদিনের বর্ষণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। বিরামহীন বৃষ্টিতে উপজেলার নিম্নাঞ্চল ওবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • কলারোয়ায় কলেজ শিক্ষক সমিতির কমিটি গঠন; সভাপতি রেজাউল, সম্পাদক বকুল
  • কলারোয়ায় দলিল লেখক সমিতির উপদেষ্টা নূরুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়ানুষ্ঠান
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • কলারোয়ায় বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ
  • কলারোয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৬ উদযাপন
  • কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন : তদন্তের দাবি
  • কলারোয়ায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিলো কপোতাক্ষ শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন
  • কলারোয়ায় স্কুলের পেছনে ময়লার ভাগাড়, স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা
  • কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহন ও পরিচিতি
  • কলারোয়া ডায়াবেটিস হাসপাতালের উদ্যেগে “বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত”
  • কলারোয়ায় খেজুর রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছে গাছিরা