সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে শহীদ শেখ কামালের জন্ম বার্ষিকী পালন

আশাশুনিতে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর ৭৪ তম জন্ম বার্ষিকী উপজেলা বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।

উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ উপজেলা পর্যায়ে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিবসটি পালন করা হয়।

শনিবার (৫ আগষ্ট) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে।

দিবসের শুরুতে উপজেলা পরিষদ মিলনায়নের সামনে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষে ইউএনও রনি আলম নূর ও উপজেলা পরিষদের পক্ষে ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্ত্তীন নেতৃত্বে পুস্পস্তবক অর্পন করা হয়। পরে প্রভাষক রতন কুমার ও নূরুল ইসলামের নেতৃত্বে আশাশুনি মহিলা কলেজ ও আশাশুনি সরকারি কলেজের পক্ষে শিক্ষকমন্ডলী ও বিএনসিসি দল পুস্পমাল্য অর্পন করেন। পুস্পমাল্য অর্পন শেষে হল রুমে ‘বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর জীবনী নিয়ে আলোচনা সভা ও স্মৃতি চারণ অনুষ্ঠান করা হয়।

সহকারী কমিশনার (ভ‚মি) দীপা রানী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আলোচনা রাখেন, ইউএনও মোঃ রনি আলম নূর ও প্রধান আলোচক হসিাবে বক্তব্য রাখেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আব্দুল হান্নান।

স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এস এম এনামুল ইসলাম। একাডেমীক সুপারভাইজার হাসানুজ্জামানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন ও অন্যদের মধ্যে আলোচনা রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্ত্তী, সমাজ সেবা অফিসার রফিকুল ইসলাম, ভেটেরিনারী সার্জন ডাঃ তরিকুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম, পিআইও সোহাগ খান, আরডিও আবু বিল্লাল হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা আলহাজ্ব আজিজুল ইসলাম, আনসার ভিডিপি কর্মকর্তা হোসনেয়ারা খানম প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

প্রতি লিটারে জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও ফ্রেইট চার্জবিস্তারিত পড়ুন

গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা

জাতীয় সংসদের অফিসিয়াল প্যাড, সাদা কাগজ কিংবা লাল-কালো কালির আঁচড়-প্রতিটি পাতাতেই যেনবিস্তারিত পড়ুন

এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার

রাজধানী শেরেবাংলা নগরের আত্মহত্যার প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজীবিস্তারিত পড়ুন

  • বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী
  • দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ
  • হত্যার পরদিন অপ্রতিমের মা ড. নাহিদার সঙ্গে দেখা করে খুনিরা
  • অপ্রতিম হত্যাকাণ্ডে ৪ আসামি গ্রেপ্তার, তারা অপরাধ স্বীকার করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনা ‘বিচ্ছিন্ন ঘটনা’: স্বরাষ্ট্রমন্ত্রী
  • অপ্রতিমকে হত্যার লোমহর্ষক বর্ণনা উঠে এল আসামিদের জবানবন্দিতে
  • সাতক্ষীরায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর দাবীতে সভা
  • আশুলিয়ায় কারখানা চত্বরে কাভার্ড ভ্যানে থাকা সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৬
  • নতুন পে-স্কেল : কার বেতন কত
  • ১ জুলাই থেকেই কার্যকর হবে নতুন পে স্কেল, যেভাবে বকেয়া পাবেন চাকরিজীবীরা