শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনিরামপুরে জমি নিয়ে বিরোধ, চাচা কর্তৃক ভাতিজা মারপিটের শিকার, থানায় অভিযোগ

হেলল উদ্দিন, (মনিরামপুর): যশোরের মনিরামপুর উপজেলার চাকলা গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে চাচা কর্তৃক মারপিটের শিকার হয়েছে ভাতিজা।

গত (৩ আগস্ট) বিকালে বিরোধী জমির উপর এ ঘটনা ঘটে।

মারপিটের শিকার তৌহিদুজ্জামান (৩১) মনিরামপুর উপজেলার চাকলা গ্রামের ফরিদুল ইসলামের ছেলে। তার আপন চাচা শহিদুল ইসলাম (৩৯) কর্তৃক উল্লেখিত ঘটনা ঘটেছে। শহিদুল ইসলাম চাকলা গ্রামের মোহম্মদ আলীর ছেলে।

থানায় দায়েরকৃত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে- মনিরামপুর উপজেলার চাকলা ১৭৯ নং মৌজার ৯৯১ নং খতিয়ানের ৬১২১, ৬১২২ নং দাগের ৪১.৩২ শতক বসত বাড়ির জমি ভোগ দখলকে কেন্দ্র করে ভাতিজা তৌহিদুজ্জামানের সাথে চাচা শহিদুল ইসলামের বিরোধ চলে আসছে। এই জমি তৌহিদুজ্জামান ২০১৮ সালে তার পিতার নিকট থেকে ক্রয় করে এবং অদ্যবধি পর্যন্ত ভোগ দখল করে আসছে। ক্রয়সূত্রে তৌহিদুজ্জামান উক্ত জমির মালিক হওয়া সত্বেও চাচা শহিদুল ইসলাম জোর পূর্বক ওই জমি দখল করার চেষ্টা করছে।

আরও জানাগেছে- গত ৩ আগস্ট-২০২৩, বিকাল ওই জমি দখল করার জন্য চাচা শহিদুল ইসলাম জমিতে যেয়ে জমি জোর পূর্বক দখল করার জন্য জমির চারপাশ দিয়ে নেটের বেড়া দিতে থাকে। তারপর ভাতিজা সংবাদ পেয়ে ঘটনাস্থলে যেয়ে দেখে, জমি দখল করার জন্য জমিতে নেটের বেড়া দিতে থাকে চাচা। তখন ভাতিজা তার চাচাকে বেড়া দিতে নিষেধ করলে চাচা, ভাতিজাকে অকথ্যভাষায় গালিগালাজ করে। গালিগালাজ করতে নিষেধ করলে চাচা তখন ক্ষিপ্ত হয়ে ভাতিজা তৌহিদুজ্জামানকে এলোপাতাড়ী ভাবে মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে নীলাফোলা জখম করে।

এঘটনায় চাকলা গ্রামের জনাব আলীর ছেলে বকুল হোসেন, তবিবর খার ছেলে আফজাল হোসেনকে স্বাক্ষী রেখে মনিরামপুর থানায় চাচা শহিদুল ইসলামের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন।

ঘটনায় শহিদুল ইসলামের বক্তব্য নেওয়ার জন্য, তার বাড়িতে গিয়ে তার পাওয়া যায়নি। এজন্য শহিদুল ইসলামের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

তৌহিদুজ্জামান জানিয়েছেন- আমি প্রশাসনের কাছে উপরোক্ত ঘটনার সঠিক বিচার দাবী করছি।

একই রকম সংবাদ সমূহ

অপ্রাপ্তবয়স্ক চালকের দৌরাত্ম্য: নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে ট্রাক্টরে মাটি পরিবহনে বাড়ছে দুর্ঘটনা ও পরিবেশঝুঁকি

যশোরের মনিরামপুর উপজেলার নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে অদক্ষ ও অপ্রাপ্তবয়স্ক কিশোর চালকদের দিয়ে ট্রাক্টরবিস্তারিত পড়ুন

ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের

ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ফরিদপুরের ভাঙ্গায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে প্রাইভেট কারের ধাক্কায়বিস্তারিত পড়ুন

চতুর্থ স্তম্ভের নীরব কান্না- কষ্টে দিন কাটে অনেক সংবাদকর্মীর পরিবার

রাষ্ট্র ও সমাজের বিভিন্ন অসঙ্গতি, দুর্নীতি, অনিয়ম এবং মানুষের সুখ-দুঃখের খবর তুলেবিস্তারিত পড়ুন

  • মনিরামপুরে সড়ক দুর্ঘটনা মোটরসাইকেলের দুই আরোহী নিহত
  • মনিরামপুরে চার মাদকসেবীর জেল-জরিমানা
  • যশোরের রাজগঞ্জ উপস্বাস্থ্য কেন্দ্রে ওষুধ সংকট, চিকিৎসা সেবা ব্যাহত
  • মনিরামপুরে অবৈধভাবে কৃষিজমি খনন ও মাটি বিক্রি ৫ অভিযানে কারাদণ্ড ও জরিমানা
  • যশোরের রাজগঞ্জে পানিতে ডুবে তিন ছাগলের মৃত্যু
  • যশোরের রাজগঞ্জে নিয়ন্ত্রণহীন প্রক্রিয়াজাত খাবারে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় রাজগঞ্জের ‘নাবা’ তিন বিভাগেই প্রথম স্থান
  • পরীক্ষার্থী ও পথচারীদের ঠান্ডা শরবত খাওয়ালো রাজগঞ্জ হাইস্কুল শিক্ষার্থীরা
  • আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে যুবকের মৃ*ত্যু
  • মনিরামপুরে ধান ঝাড়া মেশিনে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
  • মনিরামপুরের ১৩ ইউনিয়নে জামায়াতে ইসলামীর চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা
  • মনোহরপুরে মটরভ্যান চুরি : দিশেহারা রসুল মোল্লা