মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন ও ছাত্র ধর্মঘট চলছে নলতা ম্যাটসে

দেবহাটা প্রতিনিধি: ইন্টার্নশিপ বহাল ও অসংগতিপূর্ণ কোর্স কারিকুলাম প্রণয়ন এর প্রতিবাদ ও সংশোধন সহ চার দফা দাবীতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন ও ছাত্র ধর্মঘট পালন করছে সাতক্ষীরার নলতা ম্যাটস শিক্ষার্থীরা। রবিবার ক্যাম্পাসের সামনে জড়ো হয়ে আন্দোলন করেন তারা।

অবিলম্বে ইন্টার্নশিপ বহাল রেখে কোর্স কারিকুলাম সংশোধন, এ্যালাইড হেলথ বোর্ড বাতিল করে ‘মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ’ নামে স্বতন্ত্র বোর্ড গঠন, কর্মসংস্থান সৃষ্টি ও নিয়োগ প্রদান এবং বঙ্গবন্ধুর পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী উচ্চ শিক্ষার সুযোগ প্রদানের দাবির স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা।
এদিকে নলতা ম্যাটস্ এর শিক্ষার্থীদের ক্লাস বর্জন ও ছাত্র ধর্মঘট পালন কালে বক্তব্য দেন শিক্ষার্থী মুস্তফিজুর রহমান, শাবির আহম্মেদ, সাদিক হোসেন, ফারজানা তুলি, আম্বিয়া খাতুন প্রমুখ।

এ সময় আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্যে বলেন, বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ স্বাক্ষরিত ইং ১৩-০২-২০২৩ বারচিজ/১৬/২০২৩/১৬৯ স্মারকে মেডিকেল এ্যাসিস্ট্যান্ট ট্রেনিং কোর্স এর নতুন কারিকুলাম প্রদান করা হয়। আমরা লক্ষ্য করেছি উক্ত কারিকুলামের মাধ্যমে আমাদের বাস্তবিক প্রশিক্ষণ তথা ইন্টার্নশিপ সহ চিকিৎসা শিক্ষার অতীব গুরুত্বপূর্ণ বিষয় সমূহ বাতিল করা হয়েছে।

গত (৭ আগস্ট) আমরা লক্ষ্য করেছি ‘বাংলাদেশ অ্যালাইড হেলথ শিক্ষাবোর্ড আইন-২০২৩’ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রত্যেকটি ম্যাটস শিক্ষার্থীরা এই বোর্ড নাম করণ সহ নানাবিধ অসংগতি বিষয়ে প্রতিক্রিয়া জানাচ্ছে। স্বাস্থ্যখাতে বিগত ৪৮ বছরে বাস্তবায়ন হলো না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রথম পঞ্চম বার্ষিকী পরিকল্পনা (১৯৭৩-১৯৭৮) অনুযায়ী ম্যাটস শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা প্রদান। যার ফলে বাংলাদেশে একমাত্র ম্যাটস শিক্ষার্থীরাই উচ্চ শিক্ষার জন্য ৪৮ বছর ধরে দিনের পর দিন আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে।

বাংলাদেশে অন্যান্য সকল ডিপ্লোমা সেক্টরে সরকারী চাকরীর নিয়োগ এবং কর্মসংস্থানের ব্যবস্থা থাকলেও আজ ম্যাটস ডিপ্লোমা ধারীদের বিগত এক যুগ ধরে কোনো সরকারি নিয়োগ বা কর্মসংস্থানের ব্যবস্থা নাই। যার ফলে সারা দেশের সকল সরকারী, বে-সরকারী ম্যাটস শিক্ষার্থীরা তাদের দাবি সমূহ আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন এবং শিক্ষা প্রতিষ্ঠানে তালা ঝোলনো সহ গণতান্ত্রিক প্রক্রিয়ায় কঠোর থেকে কঠোরতর ছাত্র ধর্মঘট পালনের সিদ্ধান্ত গ্রহন করেছে।

অনতিবিলম্বে ইন্টার্নশিপ বহাল রেখে কোর্স কারিকুলাম সংশোধন, এ্যালাইড হেলথ বোর্ড বাতিল করে অবিলম্বে “মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ” নামে স্বতন্ত্র বোর্ড গঠন, কর্মসংস্থান সৃষ্টি ও অনতিবিলম্বে নিয়োগ এবং বঙ্গবন্ধুর পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী উচ্চ শিক্ষার সুযোগ প্রদানের দাবি তাদের।

একই রকম সংবাদ সমূহ

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার অতন্দ্রপ্রহরী বিএনপি: তারেক রহমান

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় বিএনপি অতন্দ্রপ্রহরীর ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

জাতীয় বেতনস্কেল অনুমোদন : কোন গ্রেডের বেতন কত বাড়ছে

জাতীয় বেতনস্কেল ২০২৬ অনুমোদন করেছে মন্ত্রিপরিষদ। নতুন বেতনস্কেলে অধিকাংশ গ্রেডে প্রারম্ভিক মূলবিস্তারিত পড়ুন

এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলে অন্তর্ভুক্ত করে প্রজ্ঞাপন দাবি

জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুমোদন দিয়েছে সরকারের মন্ত্রিসভা। তবে এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরাবিস্তারিত পড়ুন

  • সরকারি চাকরিজীবীদের পেনশন বাড়বে ৫৫ থেকে ১০০% পর্যন্ত
  • বেসরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি নিয়েও মন্ত্রিপরিষদে আলোচনা
  • লংমার্চ ও সমাবেশ, পুলিশের সহযোগিতা চায় চট্টগ্রাম জামায়াত
  • রোজার পরেই এসএসসি পরীক্ষা, আপাতত পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
  • আমাদের জন্য ঘোর অন্ধকার অপেক্ষা করছে: বিএনপির এমপি সেলিম
  • ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, শনাক্তে রেকর্ড
  • পে-স্কেল অনুমোদন: কোন গ্রেডে কত বেতন বাড়ছে, তালিকা প্রকাশ
  • মন্ত্রিসভার বৈঠকে নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত?
  • নীতিমালা জারি: ৮ শ্রেণির মানুষ পাবেন না ফ্যামিলি কার্ড
  • বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি
  • ই-রিকশা ব্যবস্থাপনায় নীতিমালা প্রণয়ন করছে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ