শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

২০ সেনা নিয়ে মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত

অস্ট্রেলিয়ায় মহড়া চলাকালীন ২০ সেনা নিয়ে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। মহড়া ‘প্রিডেটর রান’ চলাকালীন মার্কিন যুক্তরাষ্ট্রের অসপ্রে হেলিকপ্টারটি মেলভিল দ্বীপের কাছে বিধ্বস্ত হয়।

রোববার বেলা ১১টার দিকে দেশটির ডারউইনের উপকূলে এ ঘটনা ঘটে।

এক প্রতিবেদনে স্কাই নিউজ জানিয়েছে, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া, ফিলিপাইন এবং তিমুর-লেস্টের সেনারা একযোগে এই যৌথ মহড়া চালাচ্ছে।

সূত্রের বরাত দিয়ে স্কাই নিউজ জানিয়েছে, দুর্ঘটনার ফলে হতাহতের ঘটনা ঘটতে পারে। কারণ কিছু সেনা নিখোঁজ রয়েছে। তবে এটি এখনো নিশ্চিত করা হয়নি।

হেলিকপ্টারটিতে কোনো অস্ট্রেলিয়ান ছিল না বলে ধারণা করা হচ্ছে। হেলিকপ্টারটি বিধ্বস্তের পর মহড়া সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।

অস্ট্রেলিয়ান প্রতিরক্ষা বাহিনী (এডিএফ) এমন তথ্য নিশ্চিত করেছে। এডিএফের একজন মুখপাত্র জানিয়েছেন, হেলিকপ্টারটিতে থাকা সবাই যুক্তরাষ্ট্রের সেনা। ঘটনাটি টিউই দ্বীপপুঞ্জের দূরবর্তী মেলভিল দ্বীপে ঘটেছে।

তিনি বলেন, প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে যে এ ঘটনায় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কর্মীরা জড়িত এবং অস্ট্রেলিয়ান প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের কেউ এতে ছিলেন না।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মহড়ায় প্রায় আড়াই হাজার সেনা অংশ নিচ্ছে। তাদের মধ্যে যুক্তরাষ্ট্রের ৫০০, ফিলিপাইনের ১২০, ইন্দোনেশিয়ার ১২০ এবং তিমুর লেস্টের ৫০ সেনা রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী

বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ১৬ বছর ধরে এদেশের জনগণের ওপর চালানো নির্যাতন-নিপীড়ন,বিস্তারিত পড়ুন

বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা ও নির্মাতা নানা পাটেকার আর নেই। গোয়ায়বিস্তারিত পড়ুন

পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল

নেপালের প্রাদেশিক নির্বাচনে পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিংবিস্তারিত পড়ুন

  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান
  • মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১
  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী
  • হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের
  • ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও
  • আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র
  • প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন