শুক্রবার, জুলাই ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় গ্রাম বাংলার ঐহিত্যবাহী খেলা কাবাডি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মাহফিজুল ইসলাম আককাজ, (সাতক্ষীরা): সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে গ্রাম বাংলার ঐহিত্যবাহী খেলা কাবাডি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠত হয়েছে।

মঙ্গলবার (০৫ সেপ্টেম্বর) সদরের বিনেরপোতা খেজুরডাঙ্গা আরকে মাধ্যমিক বিদ্যালয় মাঠে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৩-২৪ এর আওতায় সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের আয়োজনে জেলা ক্রীড়া কর্মকর্তা মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কাবাডি খেলা উপভোগ করেন এবং বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরার উপপরিচালক আশীষ কুমার মন্ডল।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,“ অনেকটা হারাতে বসেছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলা কাবাডি। খেলাটি বাংলাদেশের জাতীয় খেলা হলেও সময়ের বিবর্তনে এ খেলার চর্চা বর্তমানে নেই বললেই চলে। এমন প্রেক্ষাপটে নতুন প্রজন্মের কাছে এ খেলার প্রচলন ও মাদক মুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক
ক্রীড়া কর্মসূচি ২০২৩-২৪ এর আওতায় সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এই প্রতিযোগিতার মধ্য দিয়ে ঐতিহ্যবাহী কাবাডি খেলা ফিরে পাবে নতুন রুপ।”

কাবাডি খেলার পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম, সম্মানিত অতিথি
হিসেবে বক্তব্য রাখেন খেজুরডাঙ্গা আরকে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান প্রমুখ।
ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৩-২৪ এর আওতায় সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের আয়োজনে গ্রাম বাংলার ঐহিত্যবাহী খেলা কাবাডি প্রতিযোগিতায় অংশ নেয় রিশিল্পী সেন্টার স্কুল, সুন্দরবন টেক্সটাইল মিলস মাধ্যমিক বিদ্যালয়, লাবসা ইমাদুল হক মাধ্যমিক বিদ্যালয়, বকচরা আহমাদিয়া।দাখিল মাদরাসা, রাজনগর ইসলামিয়া দাখিল মাদরাসা, খেজুরডাঙ্গা আরকে
মাধ্যমিক বিদ্যালয় ও মাছখোলা মাধ্যমিক বিদ্যালয়।

ফাইনাল খেলায় অংশ নেয় খেজুরডাঙ্গা আরকে মাধ্যমিক বিদ্যালয় বনাম রিশিল্পী সেন্টার স্কুল। ফাইনাল
খেলায় রিশিল্পী সেন্টার স্কুলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে খেজুরডাঙ্গা আরকে মাধ্যমিক বিদ্যালয়। জাতীয় এই খেলাকে নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে বারবার এমন আয়োজনের দাবি
জানান খেলোয়াড় ও অতিথিরা। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

একই রকম সংবাদ সমূহ

মেসিকে নিষ্ক্রিয় করে স্পেনের বিশ্বকাপ জয়ের রহস্য জানালেন লা ফুয়েন্তে

২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের পর স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তেবিস্তারিত পড়ুন

এমবাপ্পের নতুন ইতিহাস, মেসির স্বপ্ন ভেঙে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জয়

টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের গোল্ডেন বুট জয় করেছেন ফ্রান্সের তারকা ফুটবলার কিলিয়ানবিস্তারিত পড়ুন

এমিলিয়ানো মার্টিনেজকে পেছনে ফেলে গোল্ডেন গ্লাভস জিতলেন উনাই সিমন

টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত পারফরম্যান্স করে ২০২৬ বিশ্বকাপের সেরা গোলরক্ষকের পুরস্কার গোল্ডেন গ্লাভস জিতেছেনবিস্তারিত পড়ুন

  • আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
  • ইতিহাসের সবচেয়ে বাজে রেকর্ড নিয়ে বিশ্বকাপ শেষ করল আর্জেন্টিনা
  • দ্বিতীয় বিশ্বকাপ ‘ট্রফি’ জেতা হলো না মেসির
  • পরাজয়ে শুরু সিরিজ জয়ে শেষ জিম্বাবুয়ে সফর
  • বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে সরকারের খরচ প্রায় শূন্য, গত বিশ্বকাপে মধ্যস্বত্বভোগীর মাধ্যমে লেনদেন হয়েছিল প্রায় ১৪০ কোটি টাকা
  • আর্জেন্টিনার প্রেমে হাবুডুবু সমর্থকের, পুরো শরীরে আঁকলেন পতাকা
  • তৃতীয় হয়ে ৩৫৬ কোটি টাকা পেল ইংল্যান্ড
  • সেমিফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন
  • সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ইংল্যান্ড
  • ভারতকে হোয়াইটওয়াশ করে র‌্যাঙ্কিংয়ে ইংল্যান্ড শীর্ষে
  • কুমিল্লায় আর্জেন্টিনা-মিশর ম্যাচ ঘিরে সংঘর্ষে যুবক নিহত
  • আর্জেন্টিনার সঙ্গে ম্যাচের রেফারিং তদন্ত দাবি মিশরের