বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালা-কলারোয়া-১ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী ফিরোজ আহম্মেদ স্বপন

জুলফিকার আলী,(কলারোয়া): আসন্ন সংসদ নির্বাচনে
সাতক্ষীরা-১০৫,(তালা-কলারোয়া-১) আসন থেকে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী কলারোয়া উপজেলা আ.লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন।

আওয়ামীলীগের ত্যাগী এই নেতা উপজেলা পরিষদ নির্বাচনে দেশনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার
উপহার নৌকার মনোনয়ন নিয়ে ভোট করেছিলেন। তাই তিনি উন্নয়ন এর জয়ধ্বনী বজায় রাখতে প্রধানমন্ত্রীর কাছে জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন উপহার চান এবং সেই সাথে তিনি তালা-কলারোয়া-১ আসনের সকলের সহায়তা কামনা করেন।

ফিরোজ আহম্মেদ স্বপন বলেন, তালা-কলারোয়ায় আরো কিছু উন্নয়নমূলক কাজ দরকার, তাই সমস্ত উন্নয়নমূলক কাজে সকলকে তার পাশে থাকার আহবান জানান। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতিতে গ্রাম হবে শহর, স্বপ্নপূরণে কাজ করতে চান ত্যাগী এই নেতা।

এ লক্ষ্যে তিনি তালা-কলারোয়া-১ আসনের বিভিন্ন হাট-বাজার ও গ্রামেগঞ্জে চষে বেড়াচ্ছেন ও বর্তমান
আওয়ামীলীগ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড সাধারণ মানুষের মাঝে তুলে ধরছেন। এছাড়া শেখ হাসিনার স্বপ্ন গ্রামকে শহরে পরিণত করতে আগামী
সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদে একজন নিরলস প্রার্থী হিসাবে সকলের সহযোগীতা ও দোয়া কামনা করছেন।

তিনি মানবিকতার দৃষ্টিকে প্রসারিত করে, সবার হাতে হাত রেখে ঐক্যবদ্ধ হয়ে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ছোঁয়ায় তালা-কলারোয়াকে মডেল উপজেলা গঠন করার স্বপ্ন বাস্তবায়ন করতে চান। সংসদ সদস্য পদ প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপন জানান, মাদক আর সামাজিক অবক্ষয় রোধ সহ সকল, বৈষম্য, দুর্নীতি, নির্মূল করে অবহেলিত অসহায় সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে কৃষক, শ্রমজীবী পুরুষ ও নারীর সমাজের অধিকার আদায়ে প্রতিশ্রুতি বাস্তবায়নে আমি বদ্ধপরিকর। এছাড়া সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা সহ গ্রামকে শহরে পরিণত করে জনগণের প্রকৃত সেবক হতে বাংলাদেশের
মমতাময়ী মা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দোয়া ও সহযোগীতা কামনা করছি।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অসময়ের বৃষ্টিতে ডুবেছে ধান

সাতক্ষীরায় আকভানের প্রভাবে কলারোয়া উপজেলায় অসময়ের বৃষ্টিতে চাষীদের ব্যাপক ক্ষতি হয়েছে। পানিতেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বৃষ্টিতে ৪ হাজার হেক্টর জমির কাটা ধান পানির নিচে, ব্যাপক ফসলহানি

ঘূর্ণিঝড় ‘আদমান’-এর প্রভাবে সৃষ্ট নিম্নচাপ ও বৈরী আবহাওয়ায় টানা তিন দিনের বৃষ্টিতেবিস্তারিত পড়ুন

বৃষ্টিতে কলারোয়ায় জনজীবন স্থবির, আমন ধানসহ ফসলের ক্ষতির আশঙ্কা

কলারোয়ায় দুইদিনের বর্ষণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। বিরামহীন বৃষ্টিতে উপজেলার নিম্নাঞ্চল ওবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • কলারোয়ায় কলেজ শিক্ষক সমিতির কমিটি গঠন; সভাপতি রেজাউল, সম্পাদক বকুল
  • কলারোয়ায় দলিল লেখক সমিতির উপদেষ্টা নূরুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়ানুষ্ঠান
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • কলারোয়ায় বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ
  • কলারোয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৬ উদযাপন
  • কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন : তদন্তের দাবি
  • কলারোয়ায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিলো কপোতাক্ষ শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন
  • কলারোয়ায় স্কুলের পেছনে ময়লার ভাগাড়, স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা
  • কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহন ও পরিচিতি
  • কলারোয়া ডায়াবেটিস হাসপাতালের উদ্যেগে “বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত”
  • কলারোয়ায় খেজুর রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছে গাছিরা