বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জাতিসংঘের সামনে মুখোমুখি আওয়ামী লীগ-বিএনপি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে ভাষণ দিয়েছেন। জাতিসংঘ সদর দপ্তরের জেনারেল অ্যাসেম্বলি হলে প্রধানমন্ত্রী তার ভাষণে রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন, সরকারের অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়ন তুলে ধরেন স্থানীয় সময় দুপুর ১টায়।
এদিকে সকাল থেকেই জাতিসংঘের সদরদপ্তরের সামনের ৪৭ নম্বর সড়কে মুখোমুখি অবস্থান নিয়েছে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকেরা।

আওয়ামী লীগ বর্তমান সরকারের উন্নয়ন তুলে ধরে শান্তি সমাবেশ করছে।
অন্যদিকে বিএনপির সমর্থকেরা ‘গো ব্যাক গো ব্যাক’ স্লোগান দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের দাবি তুলেছে।
দুই দলের সমাবেশ শান্তিপূর্ণ করতে সড়কের মাঝখান ব্যারিকেড দিয়েছে নিউইয়র্ক পুলিশ।

কর্মী সমর্থকেরা শেখ হাসিনা ও খালেদা জিয়া ছবি সংবলিত ব্যানার ও ফেস্টুন নিয়ে নানা ধরনের স্লোগান দিচ্ছে। অনেকে আবার মুখোমুখি অবস্থান করে নানা ধরনের উস্কানিমূলক স্লোগান দিচ্ছেন।

নিউইয়র্ক বিএনপির সভাপতি সাইফুল বলেন, বর্তমান সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না। তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিয়ে বর্তমান সরকারকে বিদায় নিতে হবে। এই সরকারকে ক্ষমতায় দেখতে চায় না।

বর্তমান সরকারের পদত্যাগের দাবি নিয়ে ভার্জিনিয়া থেকে নিউইয়র্কে এসেছেন বিএনপির সমর্থক মিনহাজুল আলম। তিনি বলেন, বর্তমান সরকারের ক্ষমতায় থাকার অধিকার নেই। এই সরকারকে আমরা আর ক্ষমতায় দেখতে চায় না।

জাতিসংঘের সামনে সরকার প্রধানের সমর্থনে শান্তি মিছিল করছে আওয়ামী লীগ।

নিউ জার্সি আওয়ামী লীগের সভাপতি আজমল আলী বলেন, সরকার নানা কাজ করছে। যে কারণে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। পদ্মাসেতুসহ নানা উন্নয়নমূলক কাজ করছে শেখ হাসিনা সরকার। দেশের উন্নয়নে বর্তমান সরকারের বিকল্প নাই। অথচ তারেক দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সমর্থন জানাতে ওয়াশিংটন থেকে এসেছেন ওয়াশিংটন মহিলা আওয়ামী লীগের সভাপতি মহসিনা জান্নাত রিমি।
তিনি বলেন, নেত্রী জাতিসংঘে ভাষণ দেবেন। তাকে সাহস জোগাতে সমবেত হয়েছি। অথচ বিএনপি দেশকে পেছনে ঠেলে দিতে চায়। আমরা বিএনপির ষড়যন্ত্র বরদাস্ত করবো না। লন্ডনের ষড়যন্ত্রকারীকে সফল হতে দেব না।

একই রকম সংবাদ সমূহ

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন স্থানীয় সরকার,বিস্তারিত পড়ুন

আমরা ভারতবিরোধী না, আধিপত্যবাদ বিরোধী: আসিফ মাহমুদ

আমরা কিন্তু ভারতবিরোধী না, আমরা আধিপত্যবাদ বিরোধী বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিকবিস্তারিত পড়ুন

  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • হাসানুল হক ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল
  • জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী
  • শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী
  • ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
  • নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
  • অপতথ্য রোধে তরুণদের সচেতন হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী
  • ‘আমি আওয়ামী লীগার না, আমি হেলমেট পরব না’, প্রিজন ভ্যান থেকে আখতারুজ্জামান