মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় বেত্রবতী বিকল্প সেতু সংযোগে কাদামাখা পথ চলতে মানুষের নাভিশ্বাস

শেখ জিল্লু, কলারোয়া: সাতক্ষীরার কলারোয়ার বেত্রবতী নদীর প্রধান সেতু নির্মাণ কাজ শুরু হওয়ায় ভেঙে ফেলা হচ্ছে পুরানো সেতু। মানুষ ও যানবাহন পারপারের জন্য অস্থায়ীভাবে তৈরি করা হয়েছে বিকল্প সেতু। বিকল্প এই সেতুটি সংযোগ সড়কের চেয়ে অতি নিচুতে অবস্থান করায় উভয় পারে যেতে ক্রমউচ্চতায় উঠতে হচ্ছে। চলতি বর্ষায় বিকল্প সেতুর উভয় অংশের সাথে যুক্ত বিকল্প সড়কটির করুণ দশা। ভয়াবহ কাদামাখা এই এই বিকল্প সড়কপথে পথ চলতে মানুষের ভীষণ দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে প্রতিনিয়ত। পুরানোকালের সেই কর্দমাক্ত রাস্তার স্মৃতি যেন ফিরে এসেছে বেত্রবতীর বিকল্প সেতুর উভয় পারে।

ফলে স্বাভাবিকভাবেই প্রতিদিন যাতায়াত করা মানুষ অবর্ণনীয় কষ্ট ভোগ করছেন।

পথচারী, বাইসাইকেল, মোটরসাইকেলসহ সকল যানবাহন ঝুঁকির মধ্য দিয়ে এই পথে চলাচল করছে। ভ্যান, ইজিবাইক বা থ্রিহুইলার বাহনের যাত্রী নামিয়ে দিয়ে এই বিকল্প সেতু ও বিকল্প সড়ক অতিক্রম করতে হচ্ছে। গত সপ্তাহ ধরে চলতে থাকা থেমে থেমে হওয়া হওয়া বর্ষায় বিকল্প সড়কের কর্দমাক্ততা যেন স্থায়ী রূপ নিয়েছে।

নদীর পুর্ব পাশের গ্রাম মির্জাপুর, আলাইপুর, রায়টা, শ্রীপতিপুর, মুরারীকাটি গ্রামের কয়েকজন পথচারীরা রোববার এ প্রতিবেদককে জানান, তাদের প্রতিদিনই নানা প্রয়োজনে কলারোয়ায় আসতে হয়। এই কাদামাখা পথ পাড়ি দিতে খুবই সমস্যা হচ্ছে। এছাড়া নদীর পূর্ব পাশের বিভিন্ন গ্রাম থেকে অনেক শিক্ষার্থী কলারোয়ার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আসে। তারাও অনুরূপ দুর্ভোগের শিকার হচ্ছে।

ভুক্তভোগী সকলেই চাইছেন, শীঘ্র এ দুর্ভোগের অবসানে করণীয় পদক্ষেপ নেওয়া হোক। কেননা, নির্মাণাধীন সেতুর নির্মাণকাজ চলবে অনেকদিন ধরে। তাই বিকল্প সড়ক আধাপাকা করে হলেও এমনভাবে নির্মাণ করতে হবে, যা সেতু নির্মাণ না হওয়া পর্যন্ত ব্যবহার করা যায়। তা না হলে যোগাযোগ ব্যবস্থা ভীষণভাবে ব্যাহত হবে।

কলারোয়ার ১২টি ইউনিয়নের মধ্যে বেত্রবতীর পূর্ব পাশে ৬টি ও পশ্চিম পাশে ৬টি ইউনিয়ন অবস্থিত। এছাড়া নদীর পূর্ব পাশে রয়েছে কলারোয়া পৌরসভার ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড। এসকল ইউনিয়ন ও পৌর ওয়ার্ডের মানুষের যাতায়াতের মাধ্যম হলো এই বেত্রবতী সেতু।

এ বিষয়ে কলারোয়া পৌর মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল জানান, তাঁর কর্মস্থলে যেতে এই বিকল্প সেতু তাকে ব্যবহার করতে হয়। কাদামাখা এই রাস্তা দিয়েই তাঁর নিত্য চলাচল। এই দুর্ভোগ অবসানে অবশ্যই সেতু নির্মাণের ঠিকাদার প্রতিষ্ঠানকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। সড়ক ও জনপদ বিভাগের আওতাধীন হওয়ায় পৌরকর্তৃপক্ষের এখানে সংস্কার কাজ করার সুযোগ নেই।

পৌর মেয়র বলেন, ঠিকাদার প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে এই বিকল্প সড়ক সংস্কারের বিষয়ে তিনি উদ্যোগ নিচ্ছেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু