মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় বাল্যবিবাহ প্রতিরোধে প্রশিক্ষণ কর্মশালা

জি.এম আবুল হোসাইন : কলারোয়ায় বাল্যবিবাহ প্রতিরোধে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(২৭ সেপ্টম্বর) সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলায় বাল্যবিবাহ প্রতিরোধে কিশোর কিশোরীদের সাথে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। সেভ দ্য চিলড্রেন এর সহযোগিতায় ব্রেকিং দ্য সাইলেন্স’র আয়োজনে বুধবার মহিলা বিষয়ক কর্মকর্তার অফিস কক্ষে উক্ত প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন, কলারোয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের কিশোর- কিশোরী ক্লাবের প্রতিনিধি, জেন্ডার প্রমোটর, আবৃত্তি শিক্ষক, সংগীত শিক্ষক, ফিল্ড সুপারভাইজার সহ সুধীজনেরা।

প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন, কলারোয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নূরুন নাহার আক্তার।

প্রশিক্ষণ কর্মশালায় শিশুর সুরক্ষা এবং বাল্যবিবাহ প্রতিরোধে অনলাইন মাধ্যমে শপথ গ্রহণ প্রক্রিয়ায় কিশোর কিশোরীদের সম্পৃক্ততা নিয়ে আলোচনা হয়। প্রশিক্ষণ কর্মশালায় বাল্যবিবাহ যৌন হয়রানি প্রতিরোধ নারী নির্যাতন প্রতিরোধে সরকারি হেল্পলাইন নম্বর ও বিভিন্ন বিষয়ে তাদের সাথে আলোচনা হয়।

সহায়ক হিসেবে প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন, ব্রেকিং দ্য সাইলেন্স’র ইনচার্জ মো. শরিফুল ইসলাম ও জেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সদস্য মো. সাকিবুর রহমান বাবলা।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্ম এর বাষিক পুষ্টি কর্মপরিকল্পনাবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লা ও বোয়ালিয়া ফুটবল দল মুখোমুখিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
  • সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন
  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম