সোমবার, আগস্ট ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় নারী উদ্যোক্তাদের সাথে সমন্বয় সভা

জি.এম আবুল হোসাইন : সাতক্ষীরায় ব্রেকিং দ্য সাইলেন্স’র আয়োজনে নারী উদ্যোক্তাদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বে-সরকারি উন্নয়ন সংস্থা ‘সেভ দ্য চিলড্রেন’র সহায়তায় “ইয়াং ওমেনস ইকোনোমিক এম্পাওয়ারমেন্ট প্রকল্প” এর মাধ্যমে বুধবার সকালে (২৭ সেপ্টেম্বর) সদর উপজেলার সার্কিট হাউজ সংলগ্ন ব্রেকিং দ্য সাইলেন্স’র প্রকল্প অফিসে উক্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

ব্রেকিং দ্য সাইলেন্স সাতক্ষীরা জেলার সাতক্ষীরার সদর এবং দেবহাটা উপজেলায় তরুণ নারীদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী করার লক্ষ্যে ব্যবসায়ী উদ্যোক্তা তৈরীতে ইয়াং ওমেনস ইকোনোমিক ইম্পাওয়ারমেন্ট প্রকল্পভূক্ত বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।

ক্ষুদ্র উদ্যোক্তাদের পণ্য উৎপাদন, সংরক্ষণ বিক্রয় এবং ব্যবসা সম্প্রসারণের সাহায্যকারী সেতুবন্ধন হিসেবে সাতক্ষীরার বিভিন্ন প্রতিষ্ঠানের নারী উদ্যোক্তাদের সাথে উন্মুক্ত আলোচনা করা হয়। বক্তারা উদ্যোক্তাদের যে কোন সমস্যা সমাধানে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মহিলা বিষয়ক অধিদপ্তর, সাতক্ষীরা’র প্রোগাম অফিসার ফাতেমা জোহরা।

স্বাগত বক্তব্য রাখেন, ব্রেকিং দ্য সাইলেন্স’র সাতক্ষীরা অফিস ইনচার্জ ও ম্যানেজার (প্রোগাম) মো. শরিফুল ইসলাম।

এসময় আরো উপস্থিত ছিলেন, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, ওসিসি’র প্রোগ্রাম অফিসার আব্দুল হাই, সাতক্ষীরা মহিলা সমিতির সভাপতি সাহানা আক্তার বুলি, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক মোজাম্মেল হোসেন, জেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সদস্য মো. সাকিবুর রহমান বাবলা, বিজনেস ডেভেলপমেন্ট অফিসার শেখ সোহেল মাহমুদ, কমিউনিটি মোবিলাইজার রুবিনা খাতুন প্রমুখ।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন, ব্রেকিং দ্য সাইলেন্স’র ইয়াং ওমেনস ইকোনোমিক এম্পাওয়ারমেন্ট প্রকল্পের সমন্বয়কারী মো. মেহেদী হাসান।

একই রকম সংবাদ সমূহ

১৫ বছরেও সন্ধান মেলেনি গুম হওয়া সাতক্ষীরার আবু সেলিমের

২০১১ সালের ২৯ মে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে গুম হওয়া সাতক্ষীরাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কালিগঞ্জ উপজেলা দলকে টাইব্রেকারে ৫-৩বিস্তারিত পড়ুন

আইনমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সমাবেশ

আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে বিশেষ তদারকির দায়িত্ব দেওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা মহিলা অধিদপ্তরের আয়োজনে আন্তঃ ধর্মীয় সম্প্রীতি সমাবেশ
  • সাতক্ষীরায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণের লক্ষ্যে যুব নেতৃত্বাধীন অ্যাডভোকেসি সভা
  • সাতক্ষীরায় শূন্য বিচারক নিয়োগের দাবিতে মানববন্ধন
  • সাতক্ষীরায় আবাসন সেবায় নতুন সংযোজন: “হোটেল রয়েল প্যালেস” এর শুভ উদ্বোধন
  • সাতক্ষীরার রাজার বাগানে মিনি নক আউট ফুটবল টুর্নামেন্ট
  • সাতক্ষীরায় মৌচাক সাহিত্য পরিষদের বিগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক
  • বেতনার তীরে ০৭০৯-এর বৃক্ষরোপণ, নদী ও পরিবেশ রক্ষার অঙ্গীকার
  • সাতক্ষীরা জেলার দায়িত্ব পাওয়ায় আইনমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • সাতক্ষীরা জেলা জাসাসের সাংগঠনিক সভা অনুষ্ঠিত
  • দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা