মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এমপি রবি’র সাথে সাতক্ষীরা জেলা শ্রমিকলীগ’র নবনির্বাচিত আহ্বায়ক কমিটির মতবিনিময়

নিজস্ব প্রতিনিধি : বীর মুক্তিযোদ্ধ মীর মোস্তাক আহমেদ রবি এমপির সাথে জেলা শ্রমিকলীগ নবনির্বাচিত আহ্বায়ক কমিটির সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ( ২৭ সেপ্টেম্বর ) সকাল ১০ টায় মুনজীতপুর সদর এমপির বাসভবন মীর মহলে জেলা শ্রমিকলীগ সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মো.ছাইফুল করিম সাবু ‘র সভাপতিত্বে জেলা শ্রমিকলীগ সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মাহমুদুল আলম বিবিসি’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন ঐক্যের কোনো বিকল্প নেই। দলের স্বার্থে কারো সাথে কোন আপোষ নেই। আওয়ামী লীগকে শক্তিশালী করতে হলে সকলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। সাধারণ কেটে খাওয়া শ্রমিকদের কথা মাথায় রেখে সকলের উন্নয়নে কাজ করতে হবে। এসময় তিনি জেলা শ্রমিক লীগের নবনির্বাচিত আহ্বায়ক কমিটিকে স্বাগত জানান। এসময় জেলা শ্রমিকলীগের নবনির্বাচিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ প্রধান অতিথি এমপি রবিকে ফুলের শুভেচ্ছা জানান এবং সাধারণ শ্রমিকদের দুঃখ-দোদ্ধাশার কথা তুলে ধরে শ্রমিক নেতৃবৃন্দ বলেন প্রতিনিয়ত শহরে এবং শহরের বাইরে কিছু দুষ্কৃতি কতিপয় সন্ত্রাসীদের হাতে শ্রমিক লীগের সাধারণ শ্রমিকরা লাঞ্ছিত নির্যাতিত হচ্ছে। এসময় বক্তব্য রাখেন জেলা শ্রমিকলীগ সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এম এ খালেক,বিকাশ চন্দ্র দাশ, সাহাঙ্গীর হোসেন সাহীন প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন জেলা শ্রমিকলীগ নবনির্বাচিত আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক কাজী শরিফুল ইসলাম, মোঃ ফরেজ আলী সাহাজী সবুজ, সদস্য রমজান আলী, জাহিদ খান, মাসুম বিল্লাহ, মিজানুর রহমান মিজান, আজিবুর রহমান আলীম, শেখ আজাদ আলী, আজহারুল ইসলাম সহ জেলা শ্রমিকলীগের নবনির্বাচিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার সিলভার জুবিলি স্কুলের সভাপতি সাংবাদিক বেলাল হোসাইন

সাতক্ষীরার ঐতিহ্যবাহী সিলভার জুবিলি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন টিভিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে বর্ষাকালীন সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব

বর্ষাকালীন সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিং সেন্টার সোমবার (১০বিস্তারিত পড়ুন

সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার

নিখোঁজের ২দিন পর সাতক্ষীরার আশাশুনিতে ব্যবসায়ী কালাম সরদারের (৬০) মরদেহ উদ্ধার করাবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • সাতক্ষীরার আশাশুনিতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
  • সাতক্ষীরায় ড্রেনেজ, সবুজ এলাকা, জনস্বাস্থ্যের উন্নয়নে সমন্বয় দাবি
  • সাতক্ষীরায় অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা: গ্যালারিতে উপস্থিত ডিসি-এসপি
  • আহত ছাত্রদল নেতা বাপ্পিকে হাসপাতালে দেখতে গেলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ
  • সাতক্ষীরার বাঁশদহায় ইয়াবাসহ শফিকুল আটক
  • বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার, বন বিভাগ ক্যাটাগরিতে দ্বিতীয় সাতক্ষীরার মারুফ
  • সাতক্ষীরায় যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
  • আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে সাতক্ষীরায় স্মারকলিপি প্রদান, আলোচনা সভা
  • সাতক্ষীরায় শিশু অধিকার রক্ষা ও যৌন নির্যাতন প্রতিরোধে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে
  • সাতক্ষীরায় বৃক্ষমেলায় ‘গ্যাস সেভার’ এবং পরিবেশবান্ধব রান্নার নানা উদ্ভাবন