শুক্রবার, জুলাই ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মালয়েশিয়া সুলতানের দাতো উপাধি পেলেন কলারোয়ার আলমগীর

নিজস্ব প্রতিবেদকঃ বিশিষ্ট ব্যবসায়ী হিসাবে মালয়েশিয়ার রাষ্ট্রীয় শাসকদের সম্মানসূচক ‘দাতো’ উপাধি পেয়েছেন সাতক্ষীরার কলারোয়ার মানিকনগরের কৃতিসন্তান মো:আলমগীর হোসেন।

সম্প্রতি মালয়েশিয়ার পাহাং রাজ্যের সুলতান আহমদ শাহ এই খেতাবে ভূষিত করেন তাকে। সমাজে অবদান, অসামান্য সাফল্য বা পরিষেবার স্বীকৃতিস্বরূপ এটি দেয়া হয়। দেশটির রাজা কর্তৃক প্রদত্ত সমাজের সর্বোচ্চ পর্যায়ের সম্মানিত খেতাব এই ‘দাতো’।

বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে বিশেষ করে শিক্ষাবিদ, ব্যবসায়ী এবং রাজনীতিবিদদের মালয়েশিয়ার রাজা বা তাদের রাজ্যের সুলতান কর্তৃক সম্মানসূচক এই উপাধি দেয়া হয়।

এই উপাধিটি ব্রিটিশ ‘স্যার’-এর সমতুল্য এবং সর্বদা লিখিত বা মৌখিক কাজে ব্যবহার করা হয়। এই খেতাবপ্রাপ্তরা মালয়েশিয়ার যে কোন কাজে ভিআইপি সুবিধা ভোগ করে থাকেন।

মো: আলমগীর হোসেন ২০০৯ সাল থেকে মালয়েশিয়ার কুয়ালালামপুরের পুচং-এ পরিবার নিয়ে বসবাস করেন। তিনি ম্যান পাওয়ার জগতের সফল ব্যবসায়ী হিসাবে পরিচিত মুখ। তার ঢাকা ও কুয়ালালামপুরে নিজস্ব অফিস রয়েছে। এ বিষয়ে মো : আলমগীর হোসেন বলেন, অনেক কষ্টে আজকে এই পর্যায়ে এসেছি। মানুষের ভালোবাসা এবং শ্রমিকদের দোয়ায় এই সম্মাননা পেয়েছি। এজন্য আমি পাহাং রাজার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

একই রকম সংবাদ সমূহ

ম্যানিলায় খলিলুর-জয়শঙ্করের শুভেচ্ছা বিনিময়

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর ২৩ জুলাই)বিস্তারিত পড়ুন

মালয়েশিয়ায় ২ বছরে এক লাখ ৩০ হাজার অভিবাসী গ্রেফতার

মালয়েশিয়ায় অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে গতবছর থেকে চলতি বছর পর্যন্ত ৯২ হাজারেরওবিস্তারিত পড়ুন

ওমরাহ ভিসার মেয়াদ ১ বছরে উন্নীত করলো সৌদি আরব

সৌদি আরব তার পর্যটন খাতকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ওমরাহ ভিসার মেয়াদবিস্তারিত পড়ুন

  • রোমে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত
  • প্রবাসী কার্ড চালু হচ্ছে চলতি মাসেই, মিলবে যেসব সুবিধা
  • ৫ বছরে বিদেশে ১ কোটি দক্ষ কর্মী প্রেরণের পরিকল্পনা সরকারের
  • জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান, উপ-স্থায়ী প্রতিনিধি ওয়াহিদুজ্জামান
  • বাংলাদেশিদের জন্য খুললো মালয়েশিয়ার শ্রমবাজার
  • খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
  • চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর
  • প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ
  • বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই
  • বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা
  • আমি ও আমার স্ত্রী মালয়েশিয়ার আতিথেয়তার জন্য কৃতজ্ঞ: প্রধানমন্ত্রী
  • মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ অভিবাসীদের বৈধ করার আহ্বান প্রধানমন্ত্রীর