বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এ বছর কলারোয়ায় ৪৮টি মন্ডপে শারদীয়া দূর্গা পূজার বর্ণিল আয়োজন।। প্রশাসন সতর্ক

দীপক শেঠ, কলারোয়া: সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আর এই দূর্গোৎসবকে কেন্দ্র করে কলারোয়ায় হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে বিরাজ করছে সাজ সাজ রব আর উৎসবের আনন্দ। আগামী ২০ অক্টোবর-২৩’ শুক্রবার মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দূগা পূজা উৎসব শুরু হতে যাচ্ছে। আসন্ন দুর্গাপূজাকে ঘিরে প্রতিমা নির্মাণ কাজে রং তুলির আঁচড় শেষে প্রতিমা সাজাতে ব্যস্ত সময় পার করছেন মৃৎ শিল্পীরা। বিগত বছরের তুলনায় এ বছর কলারোয়ায় বিভিন্ন পূজা মন্ডপে দিনরাত চলছে সাজসজ্জ্বা, আলোকসজ্জা, প্যান্ডেল তৈরি ও ডেকোরেশনসহ অন্যান্য কাজ।

উপজেলা পূজা উৎযাপন পরিষদের কর্মকর্তা সন্দীপ রায় জানান, এ বছর উপজেলার ১টি পৌরসভা সহ ১২ টি ইউনিয়নের বিভিন্ন এলাকার ৪৮টি পূজা মন্ডপে শারদীয়া দূর্গা উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর মধ্যে কলারোয়া পৌর সভায় ৮ টি পূজা মন্ডপে, ১ নং জয়নগর ইউনিয়নে ৯ টি, ২নং জালালাবাদ ইউনিয়নে-৫ টি, ৩ নং কয়লা ইউ: ২টি, ৪নং লাঙ্গলঝাড়া ইউনিয়নে-২টি, ৫ নং কেঁড়াগাছি ইউ: ৩টি, ৬ নং সোনাবাড়িয়া-২টি, ৭
নং চন্দনপুর ইউ: ৩টি, ৮ নং কেরালকাত ইউ: ২টি, ৯ নং হেলাতালা ইউ: ২টি, ১০ নং কুশোডাঙ্গা ইউ: ৩ টি, ১১ নং দেয়াড়া ইউ: ৫টি ও ১২ নং যুগিখালী ইউনিয়নে ২টি পূজা মন্ডপে শারদীয়া দূর্গা পূজা অনুষ্ঠিত হবে। বিগত বছরে ৪৬ পূজা মন্ডপের তুলনায় এ বছর জয়নগর ও কুশোডাঙ্গা ইউনিয়নে ২ টি পূজা মন্ডপে নতুন সাজে পূজা অর্চনার ব্যবস্থা করায় ৪৮ টি পূজা মন্ডপে পূজা উৎসব অনুষ্ঠিত হচ্ছে।

উপজেলা ৪৮ টি মন্ডপের প্রতীমা শিল্পীরা দিন রাত কাজ শেষে ইতোমধ্যে ধর্মীয় রীতিনীতি মেনে ষষ্ঠীবোধনের জন্য দেবী দুর্গাকে পূজণীয় করে তুলেছে। এখন মন্ডপে
মন্ডপে চলছে সাজ সাজ রব। শেষ মূহুর্তে চলছে প্রতীমাকে বিভিন্ন অলংকরণসহ সাজ সজ্জার কাজ। এর মধ্যে কলারোয়া পৌর সদরের উত্তর মুরারীকাটি পালপাড়া পূজা মন্ডপে মৃৎ শিল্পী প্রহ্লাদ বিশ্বাস বিশেষ প্রজাতির সুগন্ধী চিনিগুঁড়ো ধানের তৈরী দূর্গা প্রতিমা তৈরী করে দেশ- বিদেশের উৎসবমূখর মানুষের মন কেড়ে নিয়েছে।

সম্প্রতি উপজেলা প্রশাসনের আয়োজনে পূজা উৎযাপন পরিষদসহ বিভিন্ন পূজা মন্ডপের কর্মকর্তাদের সাথে
মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভা শেষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কৃষ্ণা রায় জানান, শারদীয় দূর্গা উৎসবকে নির্বিঘ্ন করতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রতিটি মন্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ সার্বিক আইনশৃঙ্খলা বজায় রাখতে তৎপর
থাকবে পুলিশ। এছাড়া পূজা মন্ডপে পুলিশ, আনসার-ভিডিপি, গ্রাম পুলিশ ও স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করবেন।

থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহা: মোস্তাফিজুর রহমান জানান, ধর্ম যার যার’ উৎসব সবার’ এই আলোকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে কলারোয়া
থানা প্রশাসন বদ্ধপরিকর। শারদীয়া দূর্গা পূজা উৎসবে আইন শৃংখলা রক্ষায় পূজা আয়োজক কমিটির কর্মকর্তা সহ সকলের সহযোগীতা কামনা করে শান্তিপূর্ন পরিবেশে আনন্দ উপভোগ করার আশাবাদ ব্যক্ত করেন।

এ দিকে, উপজেলার ৪৮ টি পূজা মন্ডপে পূজা উৎযাপন কমিটিকে সরকারিভাবে ৫০০ কেজি করে চাউল বরাদ্দ দিয়ে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে বলে জানা যায়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু