শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শার কায়বায় পরকিয়া প্রেমিকের হাত ধরে উধাও গৃহবধূ

যশোরের শার্শায় দুই সন্তানকে রেখে এক পাইপ মিস্ত্রির হাত ধরে পালিয়েছেন গৃহবধূ। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সোমবার সন্ধ্যায় উপজেলার কায়বা ইউনিয়নের মহিষা গ্রামে এ ঘটনা ঘটে।

গৃহবধুর স্বামী গ্রাম্য ডা. মনিরুল জানান, স্ত্রী পালিয়ে যাওয়ার সময় নগত দুই লক্ষ টাকা, ও স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে গেছেন বলে দাবী করেন তিনি।

এলাকাবাসীর সূত্রে জানা যায়, মহিষা গ্রামের পাইপ মিস্ত্রি আকিবুলের সঙ্গে একই এলাকার দুই সন্তানের জননি হীরা মনি (৩২) এর দীর্ঘদিন ধরে পরকীয়া প্রেমের সম্পর্ক চলে আসছিল। সোমবার সন্ধ্যায় আকিবুল (২৪) ওই গৃহবধূকে নিয়ে পালিয়ে যায়।

এখন পর্যন্ত পালিয়ে যাওয়া পরকীয়া যুগলকে খুঁজে পাওয়া যায়নি। প্রেমিক আকিবুলের ব্যবহৃত মোবাইল নাম্বারও বন্ধ পাওয়া যাচ্ছে।

স্থানীয়রা জানান, আকিবুল ইসলাম অবিবাহিত, অপরদিকে গৃহবধূর দুটি মেয়ে সন্তান রয়েছে। সে তার সন্তানদের রেখে পালিয়েছেন। সন্তানদের কী হবে তা নিয়ে চিন্তিত পরিবারের লোকজন।

উভয় পরিবারের লোকজন জানান, যারা এ বয়সে সন্তান রেখে স্বামীর সুখের সংসার ভেঙে অন্যের হাত ধরে পালিয়ে যায় তারা জীবনে সুখী হতে পারে না। আকিবুল অবিবাহিত ছেলে তবুও দুই সন্তানের জননীকে নিয়ে পালিয়ে গেল। আর ওই গৃহবধূ দুই মেয়ে সন্তান রেখে প্রেমিকের হাত ধরে চলে গেল।

স্থানীয় জনপ্রতিনিধি ইউপি সদস্য আখতারুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের দুই জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

এ ব্যাপারে শার্শা থানার (ওসি) এসএম আকিকুল ইসলাম জানান, এখনো অভিযোগ পায়নি, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

একই রকম সংবাদ সমূহ

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল

পরিকল্পিত সন্ত্রাস, দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা ও ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের শার্শায় বিক্ষোভবিস্তারিত পড়ুন

শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাবিস্তারিত পড়ুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও সংঘাতের প্রভাব ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক জ্বালানি ও পণ্যবিস্তারিত পড়ুন

  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের
  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা
  • সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • শার্শার কায়বায় ইয়াবাসহ যুবক আটক
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন