সোমবার, জুলাই ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনি হাত ধোয়া দিবসে উপজেলা প্রশাসনের র‌্যালী ও আলোচনা সভা

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৩ উদযাপন উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৯ অক্টোবর) সকাল ১০.৩০ টায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এ কর্মসূচির আয়োজন করে। বিভিন্ন উন্নয়ন সহযোগি সংস্থা (এনজিও সমূহ) এর সহযোগিতায় শুরুতে উপজেলা পরিষদের সামনে থেকে র‌্যালী বের করা হয়।

র‌্যালী শেষে পরিষদের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জনস্বাস্থ্য প্রকৌশলী মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় “আপনার নাগালেই পরিচ্ছন্ন হাত” প্রতিপাদ্যকে সামনে রেখে প্রধান অতিথির আলোচনা রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নূর। বিশেষ অতিথি ছিলেন, যুব উন্নয়ন কর্মকর্তা আলহাজ্ব এস এম আজিজুল হক, মাধ্যমিক শিক্ষা অফিসার আতিয়ার রহমান ও সহকারী প্রোগ্রামার আকতার ফারুক বিল্লাহ।

অনুষ্ঠানে ব্র্যাকের ওয়াশ প্রজেক্টের কর্মসূচি সংগঠক মোঃ তাজাম্মুল ইসলাম, জেলা ব্যবস্থাপক হাসিনুর রহমান এবং ইপিআরসি, ফ্রেন্ডশীপ ও ন্যাজ্যারীন মিশনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে হাত ধোয়া প্রদর্শনীর মাধ্যমে স্বাস্থ্য সম্মতভাবে হাত ধোয়ার পদ্ধতি হাতে কলমে দেখানো হয়।

একই রকম সংবাদ সমূহ

আশাশুনির কোলা-ঘোলা ও কল্যাণপুরে প্রস্তাবিত সেতু নির্মাণস্থল পরিদর্শন

আশাশুনি উপজেলার প্রান্তিক জনগণের দীর্ঘদিনের লালিত স্বপ্ন ও যোগাযোগের মেলবন্ধন তৈরিতে কোলা-ঘোলাবিস্তারিত পড়ুন

​আশাশুনির দাঁড়ারখাল উন্মুক্ত রাখার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও ডিসিকে স্মারকলিপি

​নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা: সাতক্ষীরার আশাশুনি উপজেলার ঐতিহ্যবাহী ‘দাঁড়ারখাল’ অবৈধ দখলমুক্ত ও সর্বসাধারণেরবিস্তারিত পড়ুন

বিশ্ব পরিবেশ দিবসে আশাশুনিতে ক্যাম্পেইন

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সাতক্ষীরার আশাশুনি মডেল মসজিদের হলরুমে দিনব্যাপী পরিবেশ ক্যাম্পেইনেরবিস্তারিত পড়ুন

  • আশাশুনির দাড়ারখাল অবমুক্তের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
  • মসজিদ ও মাদরাসায় সিলিং ফ্যান বিতরণ করল উদারতা যুব ফাউন্ডেশন
  • আশাশুনিতে র‍্যাবের অভিযানে জেলি পুশ করা ১৫০০ কেজি চিংড়ি জব্দ ও ধ্বংস
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজ ছেলের সন্ধানের দাবিতে পিতার সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • লেবাননে ইসরায়েলি হামলায় নিহত দুই প্রবাসীর মরদেহ পৌঁছেছে সাতক্ষীরায়
  • কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী
  • আম্পানের ৬ বছর : সড়ক নেই, আশাশুনি উপজেলাবাসির ভরসা সাঁকো
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • আশাশুনিতে অবৈধভাবে জমি দখল করতে না পেরে বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • আশাশুনিতে রিপন ও ছট্টুর বিরুদ্ধে ঘের দখলচেষ্টা ও চাঁদাদাবীর প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
  • ইসরাইলের ড্রোন হামলায় নিহত দুই বাংলাদেশির বাড়ি সাতক্ষীরায়