রবিবার, অক্টোবর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনির শালখালী ব্রীজের নির্মান কাজ এগিয়ে চলেছে

আশাশুনি প্রতিনিধি ঃ আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের কামালকাটি বাজার সংলগ্ন শালখালী ব্রীজের নির্মান কাজ এগিয়ে চলেছে। অতি গুরুত্বপূর্ণ ব্রীজের কাজ দীর্ঘদিন না হওয়ায় জনভোগান্তি লেগেই আছে।

আশাশুনি টু পারুলিয়া সড়কের উপর নির্মীত ব্রীজটি ৩/৪ বছর আগে নদী খননের কারনে পানির স্রোতে ভেঙ্গে পড়েছিল। এই সড়ক দিয়ে আশাশুনি, কালিগঞ্জ, সাতক্ষীরা সদরসহ আশপাশের বিভিন্ন উপজেলার মানুষ যাতয়াত করে থাকে। ব্যবসায়ীসহ অন্যান্য প্রতিষ্ঠান ও মানুষ এপথেই মালামাল পরিবহন করে থাকে। ফলে প্রতিদিন শত শত ট্রাক, পিকআপ, মাইক্রো, প্রাইভেট, ভ্যান-ইঞ্জিন ভ্যান, মোটর সাইকেল, বাই সাইকেল এপথেই নিয়মিত চলাচর করে আসছিল। কিন্তু ব্রীজে ভেঙ্গে পড়ার পর থেকে
পাশেই তক্তা-বাঁশ দিয়ে ছোট যান বাহন ও মানুষের চলাচলের ব্যবস্থা করা গেলে ভারী যানবাহন চলাচল সম্পূর্ণ ভাবে বন্ধ থাকায় জনবোগান্তি চলে আসছে। সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপির ঐকান্তিক প্রচেষ্টায় এক বছর আগে নির্মান কাজ শুরু হলেও ধীর গতির কারনে কাজের অগ্রগতি তেমন দেখা দেয়নি। বর্তমানে পুরোদমে কাজ চলছে। এভাবে চলতে থাকলে আগামী ৫/৬ মাসের মধ্যে ব্রীজটি ব্যবহারের জন্য ছেড়ে দেওয়া হতে পারে বলে ধারনা করা হচ্ছে।
ব্রিজের কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শম্ভু চরন মন্ডল। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে যাতে ব্রিজের কাজ সম্পন্ন হয় সেজন্য কনট্রাক্টরকে নির্দেশনা প্রদান করা হয়েছে।
ক্যাপশান ঃ আশাশুনির শালখালী ব্রীজের নির্মান কাজ পরিদর্শন করছেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শম্ভুজিত মন্ডল।

একই রকম সংবাদ সমূহ

আশাশুনির বাঁকড়ায় আওয়ামী লীগ কর্মী আজিজুল গ্রেপ্তার

সাতক্ষীরার আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মো.বিস্তারিত পড়ুন

সারাদেশে নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে আশাশুনী জাসাসের প্রতিবাদ মিছিল

নিজস্ব প্রতিনিধি: সারাদেশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদেবিস্তারিত পড়ুন

আশাশুনিতে কপোতাক্ষ নদের বেড়িবাঁধে ভাঙন, চলছে স্বেচ্ছাশ্রমে কাজ

আব্দুর রহমান,সাতক্ষীরা: সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের শ্রীপুর-কুড়িকাহুনিয়া এলাকায় কপোতাক্ষ নদের বেড়িবাঁধেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় সেই মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুনের ঘটনায় আটক ১
  • আশাশুনির বাঁকড়ায় গোপনে ‘পাগলের’ ৪ বিঘা জমি বিক্রির পাঁয়তারা
  • আশাশুনি কুল্যা ইউনিয়ন জাসাসের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন
  • আশাশুনির ফটিকখালীতে জমি দখলের পাঁয়তারার অভিযোগে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধন
  • আশাশুনি জলবায়ু পরিবর্তনের দুর্যোগ ঝুকি হ্রাস বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা
  • সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া
  • খুলনা বিভাগে টেকসই কর্মসংস্থান নিশ্চিতকরণে আশাশুনিতে সমবায় সভা
  • আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঝুঁপড়ি ঘর নির্মাণ করে জমি দখলের অভিযোগ
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • সাতক্ষীরার আশাশুনিতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার