বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা-১ আসনে নৌকার প্রার্থী স্বপনসহ ১২ প্রার্থীর মনোনয়ন ফরম দাখিল

দীপক শেঠ, কলারোয়া: সাতক্ষীরা-১ (তালা- কলারোয়া) সংসদীয় আসনে নৌকা প্রতীকের প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপন সহ ১২ প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন। নির্বাচনী তফশিল মোতাবেক মনোনয়ন ফরম দাখিলের শেষ দিন সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা রির্টানিং অফিসার হুমায়ুন কবিরের কার্যালয়ে মনোনয়ন ফরমটি দাখিল করা হয়। নির্বাচনী আচরণ বিধি অনুযায়ী নৌকা প্রতীকের প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপনের মনোনয়ন ফরম জমাদানের সময় দলীয় অভিভাবক হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আ’লীগ সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম, সহ- সভাপতি সাবেক অধ্যক্ষ সিনিয়র সাংবাদিক অধ্যাপক আবু আহম্মেদ, কলারোয়া উপজেলা আ’লীগ নেতা ইউপি চেয়ারম্যান মাহাবুবর রহমান মফে, সাবেক অধ্যক্ষ গাজী রবিউল ইসলাম, তালা উপজেলা আ’লীগ নেতা মীর জাকির হোসেন ও মতিয়ার রহমান সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ। মনোনয়ন ফরম দাখিল শেষে ফিরোজ আহম্মেদ স্বপন বলেন দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নৌকা প্রতীককে বিজয়ী করতে আ’লীগ সহ সহযোগী সংগঠনের সকল স্তরের নেতা- কর্মীদের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন। উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে উৎসবমুখর পরিবেশে তালা- কলারোয়া উপজেলা থেকে অসংখ্য দলীয় নেতা- কর্মী ও সমর্থকরা মটর সাইকেল, মাইক্রো বাস ও প্রাইভেটকার যোগে সাতক্ষীরা জেলা প্রশাসক কার্য়ালয় চত্বরে সমবেত হয়। অনুরুপভাবে, পৃথক পৃথক সময়ে জেলা রির্টানিং অফিসার কার্যালয়ে সাতক্ষীরা-১ আসনে ওয়ার্কার্স পার্টির এ্যাড: মুস্তফা লুৎফুল্লাহ এমপি, জাতীয় পার্টির সাবেক এমপি সৈয়দ দিদার বখত, জাসদের শেখ ওবাদুস সুলতান বাবলু, বাংলাদেশ কংগ্রেসের এ্যাড: ইয়ারুল ইসলাম, জাকের পার্টি মো: খোরশেদ আলম, স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি ইন্জিনিয়ার শেখ মুজিবুর রহমান, স্বতন্ত্র প্রার্থী তালা উপজেলা আ’লীগ সভাপতি শেখ নুরুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী জেলা আ’লীগের শ্রম বিষয়ক সম্পাদক এসএম মুজিবর রহমান, মুক্তি জোটের প্রার্থী শেখ মো: আলমগীর, স্বতন্ত্র প্রার্থী আ’লীগ নেতা প্রধান শিক্ষক নুরুল ইসলাম ও তৃণমুল বিএনপি’র সুমি ইসলাম প্রার্থী হিসাবে মনোনয়ন ফরম দাখিল করেছেন বলে জানা যায়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা

কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে গঠিত সার্চ কমিটির দ্বিতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ কল্পে বাল্যবিবাহ প্রতিরোধবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে কলারোয়ায় প্রস্তুতিমূলক সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান