শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার কাশিয়াডাঙ্গা সহ সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ

দীপক শেঠ, কলারোয়া: কলারোয়ায় কাশিয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।

বৃহস্পতিবার(৭ ডিসেম্বর) সকাল ১০ টায় স্কুলের হল রুমে ফলাফল প্রকাশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির সভাপতি ইউপি সদস্য আলী মাহমুদ। স্কুলের প্রধান শিক্ষক অঞ্জনা রায়ের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মুরশীদ আলী, জাহাঙ্গীর হোসেন উম্মে সালমা, সবুজ হোসেন, সমাজসেবক আরিজুল ইসলাম, ইমদাদুল হক মিলন, সাংবাদিক আজমল হোসেন বাবু, মাছুম মোকলেসুর রহমান রানা সহ অভিভাবক ও সূধিবৃন্দ।

প্রকাশিত ফলাফলে প্রতিটি শ্রেণীতে মেধা তালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে পুরস্কৃত করা হয়। অনুরুপভাবে একই দিন কলারোয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, সিংগা সরকারি, শ্রীপতিপুর, নাকিলা, সোনাবাড়িয়া সহ উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে বলে জানা গেছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এইচএম রোকনুজ্জামান জানান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনায় উপজেলা ব্যাপি একই দিন ২০২৩ শিক্ষা কার্যক্রম সম্পন্ন করে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।

তিনি কোমলমতি শিক্ষার্থীদের আরো ভাল ফলাফল করে সু- শিক্ষায় শিক্ষিত হয়ে জীবন গড়ার আশাবাদ ব্যক্ত করে সকলের মঙ্গল কামনা করেন।

একই রকম সংবাদ সমূহ

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১

কলারোয়া থানা পুলিশ রাতভর মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল মাদকদ্রব্য ‘Eskuf’বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা
  • নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা