সোমবার, আগস্ট ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ৩ এমপি প্রার্থীকে শোকজ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সাতক্ষীরায় তিন সংসদ সদস্য প্রার্থীকে শোকজ করা হয়েছে।
তারা হলেন- সাতক্ষীরা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফিরোজ আহমেদ স্বপন, আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য স্বতন্ত্র প্রার্থী শেখ মুজিবুর রহমান ও সাতক্ষীরা-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আসাদুজ্জামান বাবু।

নির্বাচন অনুসন্ধান কমিটি কারণ দর্শানোর এ নোটিশ দেয়।

নির্বাচনী এলাকা-১০৫ এর সাতক্ষীরা-১ আসনের নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান এবং যুগ্ম জেলা ও দায়রা জজ (প্রথম) মো. শহীদুল ইসলাম এবং নির্বাচনী এলাকা-১০৬ এর সাতক্ষীরা-২ আসনের নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান এবং যুগ্ম জেলা ও দায়রা জজ (দ্বিতীয়) বেল্লাল হোসেনের সই করা পৃথক পত্রে ৭ ও ৮ ডিসেম্বর এ নোটিশ দেওয়া হয়।

নোটিশে বলা হয়, ২৯ নভেম্বর ফিরোজ আহমেদ স্বপন সাতক্ষীরার তালা উপজেলার শিল্পকলা একাডেমিতে নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা করেন। নোটিশে শেখ মুজিবুর রহমানকে বলা হয়, ৬ ডিসেম্বর কলারোয়া উপজেলার চন্দনপুর, সোনাবাড়িয়া ও কেড়াগাছি ইউনিয়নে গণসংযোগ ও মতবিনিময় সভায় নির্বাচনী প্রচার করেন তিনি।

অন্যদিকে সাতক্ষীরা-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আসাদুজ্জামান বাবুর পক্ষে ৬ ডিসেম্বর সদরের ভোমরা স্থলবন্দরের ৩৪টি শ্রমিক ইউনিয়নের আয়োজনে দোয়া ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। একই দিন সন্ধ্যায় ভোমরা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে শ্রীরামপুর বাজারে দোয়া ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। পরবর্তীতে সন্ধ্যা সাড়ে ৭টায় সদরের আগরদাড়ি ইউনিয়নের আবাদের আটে একইভাবে দোয়া ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসব সমাবেশে আসাদুজ্জামান বাবু প্রধান অতিথি থেকে দোয়া ও শান্তি সমাবেশের আড়ালে নির্বাচনী প্রচার চালিয়ে বক্তব্য দেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমসহ স্থানীয় ও জাতীয় বিভিন্ন মিডিয়ায় প্রচার হয়েছে।

যাতে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০০৮ এর ৬ (ঘ) ও ১২ নম্বর বিধি লঙ্ঘিত হয়েছে।

এ কারণে পৃথক নেটিশে প্রার্থীদের সশরীরে আদালতে উপস্থিত হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সততা স্টোর উদ্বোধন

কলারোয়ায় হেলাতলা আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে সততা স্টোর এর উদ্বোধন করা হয়েছে। এবিস্তারিত পড়ুন

কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ফুটবল মাঠ ব্যাবস্থাপনা কমিটির সভা

শনিবার সকাল ১১টায় হাইস্কুল মার্কেটে কলারোয়া ফুটবল মাঠ কে সংরক্ষণ ও তদারকিরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় রাস্তা উদ্বোধন ঘিরে জামায়াতের বিক্ষোভ, পরে বিএনপির উদ্বোধন ও বৃক্ষরোপ

সাতক্ষীরার কলারোয়া উপজেলার জালালাবাদ ইউনিয়নের সিংহলাল বাজার থেকে নারানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়বিস্তারিত পড়ুন

  • আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির
  • মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক
  • কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা