সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ড্রাইভার হেল্পারদের শব্দ দূষণ না করার শপথ

সাতক্ষীরায় উচ্চমাত্রার শব্দ সৃষ্টিকারী ৮শ’ হাইড্রোলিক হর্ণ ধ্বংস

সাতক্ষীরায় উচ্চমাত্রায় শব্দ সৃষ্টিকারী ও জনস্বাস্থ্যের জন্য হুমকি স্বরূপ অবৈধ হাইড্রোলিক হর্ণ ধ্বংসকরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

একই সাথে হাইড্রোলিক হর্ণ আর কখনও ব্যবহার করবে না মর্মে ড্রাইভার হেল্পাররা শপথ করেন।

বুধবার বেলা আড়াইটায় সাতক্ষীরা বাস টার্মিনালে জেলা পুলিশের আয়োজনে এ কর্মসূচির প্রথম দিনে ৮ শ’ হাইড্রোলিক হর্ণ আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এ কর্মসূচি উদ্বোধন করেন পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান।
পুলিশ সুপার বলেন, মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোন সভ্য সমাজে হাইড্রোলিক হর্ণ ব্যবহার করতে পারে না।

সেখানে উপস্থিত জেলা বাস মালিক সমিতির সাবেক সভাপতি আবু আহমেদ বলেন, হাইড্রলিক হর্ণ সাধারণের যেমন ক্ষতি তেমনি ড্রাইভার হেলপারের জন্যও ক্ষতি। এজন্যই বাসমালিকরা এ কর্মসূচিকে সমর্থন করেছে।

সাতক্ষীরার মেডিকেল অফিসার ও কান নাক বিশেষজ্ঞ ডা. সেলিম রেজা বলেন, হাইড্রলিক হর্ণ কেবল শ্রবণশক্তি কমিয়ে দেয় না। স্থায়ী বধিরও করে দেয়।

একই রকম সংবাদ সমূহ

এসএটিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক

এসএটিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি শাহীন গোলদারের মা নুরজাহান বেগম (৮০) মারা গেছেন।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বাকশিস নির্বাচনে খলিলুর-নূর পরিষদের নিরঙ্কুশ জয়

বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) সাতক্ষীরা জেলা শাখার ১০ ম ত্রি-বার্ষিক নির্বাচনেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন জেলা আমির শহিদুল ইসলাম মুকুল

হাফিজুল ইসলাম, সাতক্ষীরা : সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুরে বিনা মূল্যে চক্ষু চিকিৎসাবিস্তারিত পড়ুন

  • প্রবীণরাই সমাজের আসল নোঙর: সাতক্ষীরায় পালিত হলো আন্তর্জাতিক প্রবীণ দিবস
  • সাতক্ষীরা জেলা বাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ১৫টি বুথে ১৫৯৫ ভোটারের লড়াইয়ে ৫৮ প্রার্থী
  • জাতীয় কাউন্সিলে কেন্দ্রীয় কার্যকরী পরিষদে সাতক্ষীরার তিন মুফাসসির
  • সাতক্ষীরায় মা/রামারি ঠেকাতে গিয়ে কিশোর গ্যাং’র ছু/রিকাঘা/তে এইচএসসি ফলপ্রার্থী নিহ/ত
  • সাতক্ষীরায় মা/রা/মা/রি ঠেকাতে গিয়ে ছু/রি/কা/ঘা/তে প্রা/ণ গেলো যুবকের
  • সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা
  • সাতক্ষীরায় দারিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • সাতক্ষীরায় ৩শ’ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা শুরু
  • সাতক্ষীরায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
  • ধসে পড়েছে বিদ্যালয়ের ছাদ, ঝুঁকিতে শিক্ষার্থীরা