শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার চান্দুড়িয়ায় এমপি ফিরোজ আহম্মেদ স্বপনকে সংবর্ধনা

দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় ৭ নং চন্দনপুর ইউনিয়নে ১ ও ২ নং ওয়ার্ড আ.লীগের আয়োজনে সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপনকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে। বৃহস্পতিবার( ২২ ফেব্রুয়ারী) বেলা ২ টার দিকে কে,সি,জি মাধ্যমিক বিদ্যালয় চত্বরে সংবর্ধনা সভাটি অনুষ্ঠিত হয়। সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নব নির্বাচিত সংসদ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপন।

বক্তব্যে তিনি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করে, জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে এই প্রজন্মের শিক্ষার্থী সহ দলীয় সকল স্তরের নেতাদের অগ্রণী ভূমিকা রাখার আহবান জানান। চন্দনপুর ইউনিয়নের কাদপুর ২ নং ওয়ার্ড আ.লীগের সভাপতি মাহাফুজার রহমান বিরুর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ( ওসি) রফিকুল ইসলাম, সাবেক আ.লীগের আহবায়ক সাজেদুর রহমান খান চৌধুরী মজনু, আ.লীগ নেতা আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এসএম আলতাফ হোসেন লাল্টু, আ.লীগের সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, সাবেক ইউপি চেয়ারম্যান শামছুদ্দীন আল মাসুদ বাবু, বিশিষ্ঠ ব্যবসায়ী সমাজ সেবক তাইজুর রহমান তুষার, বীর মুক্তিযোদ্ধা গোলাম কুদ্দুছ, সমাজ সেবক আ.লীগ নেতা আব্দুল লতিফ মিঠু, কলারোয়া সরকারি হাইস্কুলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রকিব, শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠ, আ’লীগ নেতা এমপি.র ব্যক্তিগত সচিব আসাদুজ্জামান আসাদ, যুবলীগ নেতা শেখ ইমরান হোসেন, স্বেচ্ছাসেবকলীগ নেতা আসিকুর রহমান মুন্না, ইমরান হোসেন, যুবলীগ নেতা মোস্তাক হোসেন, নয়ন হোসেন, সাংবাদিক রাশেদ হোসেন সহ ইউনিয়ন আ লীগ নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি এমপি ফিরোজ আহম্মেদ স্বপনসহ অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো এবং ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউনিয়ন আ.লীগ নেতা মনিরুল ইসলাম। উল্লেখ্য, চন্দনপুর ইউনিয়নের কাদপুর

১ ও ২ নং ওয়ার্ড আ’লীগের পক্ষে জাহিদ হাসানের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে ইউনিয়ন ও ওয়ার্ড আ’লীগের প্রথম পর্যায়ের অধিকাংশ নেতার অংশগ্রহন না থাকায় দলীয় নেতাকর্মীদের মধ্যে বিভক্তির প্রভাব দেখা গেছে বলে স্থানীয়রা জানায়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার উদ্যোগে লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্ট।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের

সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিও এখন কৃষকের বাড়তি আয়ের উৎস হয়ে উঠছে। পাটবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ