শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার কেঁড়াগাছি‌ ফুটবল টুর্নামেন্টে স্বাগতিকরা ফাইনালে

কেঁড়াগাছি‌ (কলারোয়া) প্রতিনিধি: কলারোয়ার কেঁড়াগাছি‌ ফুটবল টুর্নামেন্টে সপ্তগ্রাম কে ২-১গোলে হারিয়ে স্বাগতিকরা ফাইনাল নিশ্চিত করেছে।

রবিবার বিকালে স্হানীয় হাইস্কুল ফুটবল মাঠে সোনামাটি যুব সংঘের আয়োজনে আট দলীয় ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলায় সপ্তগ্রাম রিক্রিয়েশন ক্লাব ও সোনামাটি যুব সংঘ পরস্পরের মুখোমুখি হয়।

খেলার প্রথমার্ধে ‌সপ্তগ্রাম রিক্রিয়েশন ক্লাবের ১০নং জার্সি পরিহিত খেলোয়াড় সাহেদ গোল করে দলকে এগিয়ে নিয়ে বিরতিতে যায়।

বিরতির পর কেঁড়াগাছি সোনামাটি যুব সংঘের খেলোয়াড়রা ২টি গোল করে দলের জয় নিশ্চিত করে ফাইনাল খেলার গৌরব অর্জন করে।
খেলায় রেফারির দায়িত্ব পালন করেন শামু চৌধুরী তাকে সহযোগিতা করেন মিয়া ফারুক‌ হোসেন স্বপন ও মোশারফ হোসেন।
খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ মনোনিত হয় কেঁড়াগাছির সুজন।

বিপুল সংখ্যক দর্শকের পাশাপাশি খেলাটি উপভোগ করেন, বিএনপি নেতা মজিবুর রহমান, ডাঃ সিরাজুল ইসলাম,এস এমন তৌদুজ্জামান,কেড়াগাছি বাজার কমিটির সভাপতি আলহাজ্ব মোকবুল হোসেন, ইউনিয়ন যুবদলের সভাপতি মফিজুল ইসলাম রানা , সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান আক্তার প্রমুখ।

আগামী মঙ্গলবার সুলতানপুর বনাম আটুলিয়া পরস্পরের মুখোমুখি হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

কলারোয়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রামবিস্তারিত পড়ুন

সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কলারোয়ার সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ কোচিং থেকে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক

গত বৃহস্পতিবার রাতের টানা ভারী বর্ষণে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিস্তীর্ণ এলাকার কৃষিজমিবিস্তারিত পড়ুন

  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা
  • কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান
  • যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব