বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া বাজারে ১৮ নৈশপ্রহরীকে রেইনকোট প্রদান

কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে ১৮ জন নৈশপ্রহরীর মাঝে রেইনকোট বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যায় বাজার ব্যবসায়ী সমিতির নিজস্ব কার্যালয়ে এই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বর্ষায় নৈশপ্রহরীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সমিতি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি এস এম শওকত হোসেন। তিনি বলেন,
“নতুন কমিটি দায়িত্ব গ্রহণের পর থেকেই আমরা বাজারের সার্বিক উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিতে অগ্রাধিকার দিয়েছি। নৈশপ্রহরীদের বেতন বৃদ্ধি, ইউনিফর্ম ও রেইনকোট সরবরাহসহ নানাবিধ সুবিধা দেওয়া হয়েছে। এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, বাজার এলাকা পরিচ্ছন্ন ও যানজটমুক্ত রাখতে কমিটি আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। বাজারের ড্রেনসমূহ ইতোমধ্যে পরিস্কার করা হচ্ছে এবং এই কার্যক্রম চলমান রয়েছে। বেত্রাবতী নদীর ওপর কাঠের সেতু পুনর্নির্মাণ করা হয়েছে, যা সাধারণ মানুষের যাতায়াতকে সহজ করেছে। এছাড়া উপজেলা মোড় থেকে সরকারি কলেজ পর্যন্ত সড়কের যানজট নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে।

সভাপতি শওকত হোসেন ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানান যেন কেউ রাস্তার উপর ময়লা না ফেলে। তিনি আরো বলেন
“বাজার ও রাস্তার পরিবেশ নষ্ট করলে প্রশাসনের সহায়তায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মীর রফিকুল ইসলাম। এছাড়াও সমিতির সহ-সভাপতি, যুগ্ম সম্পাদক, কোষাধ্যক্ষসহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

নতুন রেইনকোট পেয়ে নৈশপ্রহরীরা সন্তোষ প্রকাশ করেন এবং বাজার কমিটির প্রতি কৃতজ্ঞতা জানান। একজন নৈশপ্রহরী বলেন,
“বৃষ্টি হলে কাজ করা কষ্টকর হয়ে যেত। এখন রেইনকোট পেয়ে নিরাপদে কাজ করতে পারব। এই সহযোগিতায় আমরা অনেক খুশি।”

বাজার ব্যবসায়ী সমিতির বর্তমান কমিটি দায়িত্ব নেওয়ার পর থেকেই বাজার উন্নয়নে একের পর এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করছে। পরিস্কার-পরিচ্ছন্নতা, নিরাপত্তা, যানবাহন নিয়ন্ত্রণ, অবকাঠামো উন্নয়ন—সব ক্ষেত্রেই ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে। এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন নেতৃবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • কোরআনের পাখিদের নিয়ে দৈনিক নতুন সূর্য’র ৭ম বর্ষ পদার্পণ অনুষ্ঠান পালিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে গরুর খামার আগুনে পুড়ে ভস্মীভূত
  • কলারোয়ায় ফুটবলারদের নতুন দুটি ফুটবল দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন
  • কলারোয়ায় জাতীয় ফল কাঁঠালের আশানুরুপ ফলন
  • কলারোয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • শিক্ষার্থীদের ক্রীড়ামুখী করতে হবে: সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় নতুন পানি সরবরাহ ব্যবস্থার উদ্বোধন
  • খুলনার বিভাগীয় সমাবেশ সফল করতে কলারোয়ায় জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কলারোয়ায় স্কাউটস’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত