বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় আনসার-ভিডিপির উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : পরিবেশ রক্ষা ও প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে সাতক্ষীরার তালায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে উপজেলার জালালপুর ইউনিয়নের কপোতাক্ষ নদীর ভেড়িবাঁধ এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচির অংশ হিসেবে ভেড়িবাঁধের বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও ভেষজ মিলিয়ে মোট ২০০টি চারা রোপণ করা হয়। একই সঙ্গে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের প্রাঙ্গণেও বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হয়। আয়োজকরা জানান, এসব গাছ স্থানীয় জনগণ নিজেরাই পরিচর্যা করবেন এবং ভবিষ্যতে আরো বৃক্ষরোপণ অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রানী সরকার, উপজেলা এলজিইডি প্রকৌশলী রথীন্দ্র নাথ হালদার, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (আতিঃ দাঃ) হালিমা খাতুন, উপজেলা প্রশিক্ষক অনন্ত মন্ডল, প্রশিক্ষিকা শিরিনা খাতুনসহ সকল ইউনিয়ন আনসার ও ভিডিপি সদস্যরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বৃক্ষরোপণ আজ সময়ের দাবি। জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ এবং জীববৈচিত্র্য রক্ষায় গাছের বিকল্প নেই। তারা এ ধরনের উদ্যোগকে প্রশংসনীয় ও সময়োপযোগী উল্লেখ করে নিয়মিত বৃক্ষরোপণ কর্মসূচি চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

একই রকম সংবাদ সমূহ

তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, থানায় জিডি

সাতক্ষীরার তালা উপজেলার হাজরাকাটি গ্রামে মাদকসংক্রান্ত তথ্য পুলিশকে দেওয়াকে কেন্দ্র করে সোহেলবিস্তারিত পড়ুন

তালায় রাস্তার জায়গায় পড়েছে মেহগনি গাছ, সরেজমিনে মাপজোক

সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়নের কৃষ্ণকাটি দাসপাড়া এলাকায় রাস্তার পাশের মেহগনি গাছবিস্তারিত পড়ুন

তালার হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও আলোচনা সভা

সাতক্ষীরার তালা উপজেলার হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিনামূল্যে রক্তেরবিস্তারিত পড়ুন

  • তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন, স্মারকলিপি
  • তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
  • তালায় দুস্থ রোগীদের জন্য ১৫০ ডেঙ্গু টেস্ট কিট প্রদান
  • তালায় উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
  • তালায় জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি, ২৩ লাখ টাকার মালামাল লুটের দাবি
  • সাতক্ষীরায় কৃষকের ছেলে হলেন সহকারী জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রাম
  • তালায় গাছের চারা বিতরণ
  • তালায় নায়েবকে ‘ম্যানেজ’ করে রাস্তার পাশের ২৫ মেহগনি গাছ কাটার অভিযোগ
  • ডেঙ্গু প্রতিরোধে তালার খলিলনগরে সচেতনতামূলক সভা
  • তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ
  • তালায় তৃণমূল সংগঠনের সদস্যদের সম্মেলন অনুষ্ঠিত
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা