সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় জেলা ইজতেমায় জুম্মার নামাজ আদায় করলেন হাজারো মুসল্লি

নিজস্ব প্রতিনিধি : জেলা ইজতেমায় ময়দানে জুম্মার নামাজ আদায় করলেন হাজারো মুসল্লি। দ্বীনি শিক্ষা মহান আল্লাহর নৈকট্য লাভের আশায় দেশের অগ্রগতি ও শান্তি কামনায় জেলা ইজতেমায় অংশগ্রহণ করেছে হাজারো মানুষ। (৮ মার্চ ) শুক্রবার ইজতেমা ময়দানে জুম্মার নামাজে ইমামতি করেন হাফেজ মাওলানা মো. রফিকুল ইসলাম।

নামাজ শেষে বায়ান করেন মালয়েশিয়ার ইমাম মাওলানা ইকরাম। বাংলা সুরা করেন আব্দুল মান্নান। বৃহস্পতিবার ( ৭ মার্চ ) সাতক্ষীরা বাঁকাল স্কুল মাঠে ফজরের নামাজের পরে আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে জেলা ইজতেমা।

৭,৮,৯ সাতক্ষীরা পৌর এলাকায় (৩ দিন ব্যাপী) জেলা ইজতেমা অনুষ্ঠিত হবে। বায়ান শেষে তজবিহ , কুরআন তেলাওয়াত ও তালিম করা হয়। হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লিদের সেখানে ওজুয, গোসল, নামাজের স্থান ও থাকার জায়গা ব্যবস্থা করা হয়েছে। সেখানে ধর্মপ্রাণ মুসল্লিরা পবিত্র জুম্মার নামাজ আদায় করেন। এবং মুসলিম উম্মাহর ঐক্য শান্তি দেশের অগ্রগতি ও শান্তি কামনা করে সকলের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।

৭,৮,৯- মার্চ তিন দিন ব্যাপী জেলা ইজতেমায় প্রথম দিন থেকে জেলার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ আসতে শুরু করেছে। জুম্মার নামাজে প্রায় ১৫ থেকে ২০ হাজার ধর্মপ্রাণ মানুষের আগমন ঘটেছে। মহান আল্লাহ তাআলার নৈকট্য লাভ ও দ্বীনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য ইজতেমার আয়োজন করা হয়েছে।

বিভিন্ন জেলা থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা সমবেত হচ্ছে সাতক্ষীরা জেলা ইজতেমায়। (৯ মার্চ) শনিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে জেলা ইজতেমার এ পর্ব সমাপ্ত করা হবে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও মেসার্স জেনিত এন্টারপ্রাইজবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সদরে জমিজমা সংক্রান্ত পূর্ব শুত্রুতার জের ধরে পাটকেলঘাটা পূবালীবিস্তারিত পড়ুন

জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক

বাংলাদেশ জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১০ই অক্টোবর ২০২৬বিস্তারিত পড়ুন

  • মৌচাক সাহিত্য পরিষদের আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে সাতক্ষীরায় বিশেষ অনুষ্ঠান
  • সাতক্ষীরায় ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া
  • সাতক্ষীরায় ‘অধিকার’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ
  • বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পিতৃভিটায় সুরের আবাহন: উথলীতে শ্রদ্ধা ও আনন্দে মহালয়া উদযাপিত
  • সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী
  • সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ
  • সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের পরিচিতি সভা ও শপথ গ্রহণ
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার
  • সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন