শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় জেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের আয়োজনে জাতীয় নারী দিবস পালন

আবু সাঈদ, সাতক্ষীরা : নারীর ক্ষমতায়নে বিশ্বের রোল মডেল বা নারীর স্বর্গরাজ্য আজকের বাংলাদেশ। যেখানে প্রধানমন্ত্রী থেকে সংসদে স্পিকার নারী, যেদেশে মন্ত্রী-প্রতিমন্ত্রীরা থেকে প্রশাসনের বড় বড় পোস্টে নারী, পুলিশ সুপার নারী প্রতিটিটা সেক্টরে আজ নারীরা সফলভাবে প্রতিষ্ঠিত।নারীদের চলার পথ অনেক কঠিন।

কেউ তাকে পথ দেখিয়ে দেবে না। নিজেকেই নিজের পথে তৈরি করে নিতে হবে। নারী তার নিজের অধিকার নিজেই আদায় করে নেবে। জাতীয় জীবনসহ সকল স্তরে নারীদের অগ্রাধিকার নিশ্চিত করতে হবে।তাহলে নারীর ক্ষমতায়নের মাধ্যমে এগিয়ে যাবে আমাদের এই বাংলাদেশ।

আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভায় বাংলাদেশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য লায়লা পারভীন সেঁজুতি প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন। শুক্রবার ৮ মার্চ সকালে সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে “নারীর সমঅধিকার, সেসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ” এই প্রতিপাদ্যে নারী দিবসের আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সরোয়ার হোসেন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি। সাতক্ষীরা জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরার সঞ্চালনায় নারী দিবসের আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অফস্) মো. আমিনুর রহমান, শিক্ষাবিদ প্রফেসর আব্দুল হামিদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহানা মুহিদ বুলু। আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভার মাঝে কিশোর-কিশোরী ক্লাবের সংগীত শিক্ষক শিরিনা আক্তারের কন্ঠে গাওয়া “আমরা কন্যা, আমরা ভগ্নি,আমরা জায়া জননী, আমরা যে নারী আলোর দিশারী আমরা লক্ষ্মী সরুপিনী” গানটি নারী দিবসের অনুষ্ঠানে নারীদেরকে আরও অনুপ্রাণিত করে। সাতক্ষীরা জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে নারী দিবসের আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক এ কে এম শফিউল আযম, নারীনেত্রী ফরিদা আক্তার বিউটি, অন স্টাফ ক্রাইসিস প্রোগ্রাম অফিসার আব্দুল হাই সিদ্দিক প্রমুখ।

এর আগে ব্যানার ফেস্টুন ও বেলুন উড়িয়ে নারী দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রা ও দিবসটির উদ্বোধন করেন সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি।

শোভাযাত্রাটি শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এসে নারী দিবসের আলোচনা সভায় মিলিত হয়।

একই রকম সংবাদ সমূহ

বেতনার তীরে ০৭০৯-এর বৃক্ষরোপণ, নদী ও পরিবেশ রক্ষার অঙ্গীকার

সকালের নরম আলো তখন নদীর জলে এসে পড়েছে। বেতনার তীরে শাল্য মাছখোলাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলার দায়িত্ব পাওয়ায় আইনমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন

জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতবিস্তারিত পড়ুন

দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রকাশক ও সম্পাদক, সমাজসেবক জি.এম নূরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা জাসাসের সাংগঠনিক সভা অনুষ্ঠিত
  • দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা
  • সাতক্ষীরার দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে জেলা সাংবাদিক ফোরামের শোক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি. এম. নুর ইসলামের মৃত্যুতে সাংবাদিক কল্যাণ পরিষদের শোক
  • সাতক্ষীরা সরকারি কলেজে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলা বিএনপি’র প্রস্তুতি সভা
  • সাতক্ষীরা ডিবি গার্লস হাইস্কুলে পবিত্র ঈদ-ই মিলাদুম্নবী (সা.) উদযাপন
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • সাতক্ষীরার শিকারি ব্র্যান্ড বিডির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সাতক্ষীরার রইচপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে জশনে জুলুস র‍্যালি অনুষ্ঠিত