বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যেসব দেশে সাড়ে ১৭ ঘণ্টা রোজা

মুসলিদের সবচেয়ে পবিত্র মাস রমজান শুরু হয়েছে। পবিত্র এ মাসে সারাদিন পানাহার থেকে বিরত থেকে রোজা পালন করেন মুসলিমরা। সোমবার (১১ মার্চ) সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ বিশ্বের অনেক দেশে শুরু হয়েছে পবিত্র রমজান।
আর বাংলাদেশ, মালয়েশিয়া ও অস্ট্রেলিয়াসহ বহু দেশে মঙ্গলবার (১২ মার্চ) রমজান শুরু হয়েছে।

ভৌগোলিক অবস্থানের কারণে অনেক দেশে দিনের দৈর্ঘ্য থাকে স্বাভাবিক সময়ের চেয়ে বেশি। এ কারণে রোজা রাখার সময় একেক দেশে একেক রকম। এ বছর বিশ্বের বিভিন্ন দেশের বাসিন্দাদের ১২ থেকে ১৭ ঘণ্টা পানাহার থেকে বিরত থাকতে হবে।

এবারের রমজানে সবচেয়ে বেশি সময় পানাহার থেকে রোজা পালন করতে হবে গ্রিনল্যান্ডের বাসিন্দাদের। ১৭ ঘণ্টা ২৬ মিনিট রোজা রাখতে হবে সেখানের বাসিন্দাদের।

এছাড়া আইসল্যান্ডের রোজাদাররাও দীর্ঘ সময় রোজা থাকবেন। ১৭ ঘণ্টা ২৫ মিনিট রোজা রাখতে হবে তাদের। ফিনল্যান্ডের বাসিন্দাদের রোজা করতে হবে ১৭ ঘণ্টা ৯ মিনিট।

অন্যদিকে, এবারের রমজানে নিউজিল্যান্ডে রোজা রাখার সময় সবচেয়ে কম। সেখানকার মুসলিমরা গড়ে প্রতিদিন ১২ ঘণ্টা ৪২ মিনিট রোজা রাখবেন। লাতিন আমেরিকার দেশ চিলির মুসলিমদের ১২ ঘণ্টা ৪৩ মিনিট পানাহার থেকে বিরত থাকতে হবে।

এছাড়া অস্ট্রেলিয়ায় ১২ ঘণ্টা ৪৬ মিনিট এবং উরুগুয়েতে ১২ ঘণ্টা ৪৭ মিনিট রোজা রাখতে হবে। দক্ষিণ আফ্রিকার মুসলিমরা গড়ে রোজা রাখবে ১২ ঘণ্টা ৪৮ মিনিট।

চলতি বছর রমজানে বাংলাদেশিদের সর্বোচ্চ ১৪ ঘণ্টা ২ মিনিট রোজা থাকতে হবে বলে জানা গেছে।

সূত্র: আল জাজিরা

একই রকম সংবাদ সমূহ

অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, অনলাইনে বিবাহ ওবিস্তারিত পড়ুন

মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১

সৌদি আরবের মক্কায় গ্র্যান্ড মসজিদের সামনে পথচারীদের হেনস্তা করা এবং আতঙ্ক ছড়ানোরবিস্তারিত পড়ুন

২২ অক্টোবরও ছুটি, দুর্গাপূজায় মিলবে টানা ৫ দিনের ছুটি; বাড়লো অনুদানও

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, চলতি বছর সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয়বিস্তারিত পড়ুন

  • হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের
  • ২০২৭ সালের হজে যেতে পারবেন না যারা
  • পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
  • ৯ কারণে বাতিল হতে পারে ইমাম-পুরোহিতদের সম্মানি ও উৎসব ভাতা
  • ইমাম-মুয়াজ্জিন-খাদেম-পুরোহিতরা ৩ ক্যাটাগরিতে মাসিক সম্মানী পাবেন
  • ‘৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দেবে সরকার’ : ধর্মমন্ত্রী
  • মদিনার সব মসজিদে এখন থেকে নারীদের জন্য থাকবে নামাজের স্থান
  • ২০২৭ সালেও দুই পর্বে বিশ্ব ইজতেমা, তারিখ ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধপ্রবণতা কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি মির্জা ফখরুল
  • মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • ২০২৭ সালের হজ নিবন্ধন শুরু, ৭ শ্রেণির ব্যক্তিকে অযোগ্য ঘোষণা
  • ওমরাহ ভিসার মেয়াদ ১ বছরে উন্নীত করলো সৌদি আরব