বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালোবাজারিদের হরিলুট!

সরকারি চাল পাটের বস্তা থেকে যাচ্ছে প্লাস্টিকের বস্তায়, ভিন্ন নামে খোলাবাজারে বিক্রি

খাদ্য অধিদফতরের চালের বস্তাগুলো রাতের আঁধারে বদলে যাচ্ছে। কালোবাজারিরা পাটের বস্তা খুলে তা প্লাস্টিকের বস্তায় ঢুকিয়ে ভিন্ন নাম দিয়ে খোলাবাজারে বিক্রি করছে। সরকারি গুদামের এক শ্রেণির অসাধু লোকজনের সহায়তায় রীতিমতো হরিলুটের বাজার বসিয়েছে তারা।

খাদ্য অধিদফতরের চাল রাতের আঁধারে পাটের বস্তা থেকে হয়ে যাচ্ছে প্লাস্টিকের বস্তা। ভিন্ন নামে কালোবাজারিরা তা বিক্রি করছে বিভিন্ন বাজারে। স্বল্প আয়ের মানুষের সরকারি চাল কালোবাজারে বিক্রি করে দিচ্ছেন কিছু অসাধু লোকজন। একটি চক্রের ১১ জনকে গ্রেফতারের পর এ বিষয়ে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ।

দীর্ঘদিন ধরে খাদ্য অধিদফতরের চাল কালোবাজারে বিক্রি করছে একটি সিন্ডিকেট। রাজধানীর বাড্ডায় সেই সিন্ডিকেটের চালের গোডাউনে খাদ্য অধিদফতরের সরকারি চালের বস্তা খুলে চাল প্যাকেটজাত করা হয় প্লাস্টিকের বস্তায়। প্লাস্টিকের প্রতি বস্তার গায়ে লেখা নূরজাহান নামে একটি প্রতিষ্ঠানের নাম।

গোপন সংবাদের ভিত্তিতে বাড্ডার গুদামটিতে অভিযান চালায় পুলিশ। হাতে নাতে গ্রেফতার করা হয় ১১ জনকে। উদ্ধার করা হয় ৯৬ বস্তা খাদ্য অধিদফতরের লোগো সম্বলিত চাল। ৪৭০ বস্তা নূরজাহান ব্রান্ডের চাল। খোলা অবস্থায় ৮০০ কেজি এবং শত শত খালি বস্তা।

নিম্ন আয়ের মানুষের জন্য সরকারি ভর্তুকি দিয়ে কেনা এসব চাল কেন্দ্রীয় খাদ্য সংরক্ষণাগার থেকে ট্রাকে করে নিয়ে আসা হয়েছিল বাড্ডার ভাড়া করা গোডাউনে। গত দশ দিনেই প্রায় সাত হাজার বস্তা চাল অবৈধভাবে বাজারজাত করেছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বাড্ডা জোনের সহকারী পুলিশ কমিশনার রাজন কুমার সাহা বলেন, সরকারি খাদ্য অধিদফতরের চাল নিজেদের গোডাউনে নিয়ে এসে বস্তা পরিবর্তন করে বাজারে বিক্রি করে আসছিল নূরজাহান নামের একটি ব্রান্ড। অভিযান চালিয়ে চক্রটিকে গ্রেফতার করা হয়েছে।

ডিএমপির গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার রিফাত রহমান শামীম বলেন, কেন্দ্রীয় খাদ্য সংরক্ষণাগারের কোনো অসাধু লোকজনের সম্পৃক্ততার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। কারও সংশ্লিষ্টতা পেলে দ্রুত আইনের আওতায় আনা হবে।

কালোবাজারিদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

ডিএনডি বাঁধ নিয়ে সরকারের নতুন পরিকল্পনা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩বিস্তারিত পড়ুন

বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়

যাত্রীদের বাড়তি চাপ ও চাহিদা বিবেচনায় নিয়ে মেট্রোরেলের চলাচলের সময় ২০ মিনিটবিস্তারিত পড়ুন

  • সংসদ সদস্যদের ‘কার্যপ্রণালি বিধি ওরিয়েন্টেশন’ প্রোগ্রাম অনুষ্ঠিত
  • প্রতিটি মানুষের কথা চিন্তা করেই হচ্ছে আগামীর বাজেট: অর্থমন্ত্রী
  • মায়ের প্রতি অবহেলা: শাস্তি পাবেন সেই যুগ্ম সচিব
  • বেতন দ্বিগুণের পথে, নতুন পে-স্কেল নিয়ে জোর প্রস্তুতি
  • বিদ্যুতের দাম বাড়লো
  • আরেকটা দেশের পরাজিত নেতার কথা আমাদের আলোচনার বিষয় নয়
  • জ্বালানি তেল সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা
  • বাংলাদেশে একটি ‘বড় হত্যাকাণ্ড’র সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা ছিল: দাবি মমতার
  • নিয়ন্ত্রণমুক্ত অর্থনীতি গড়তে চায় সরকার: অর্থমন্ত্রী
  • মোহাম্মদপুরে সন্ত্রাসী সমস্যা ওভারনাইট সমাধানযোগ্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
  • শিগগিরই মন্ত্রিসভায় নতুন মুখ, আসতে পারেন যেসব জেলা থেকে
  • স্বজন-প্রতিবেশীদের সাক্ষ্যে উঠে এলো রামিসা হত্যার ভয়াবহ চিত্র