সোমবার, আগস্ট ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার আলীপুরে সেনেটারি ন্যাপকিন, হাত পাখা বিতরণ ও প্রশিক্ষণ কর্মশালা

জি.এম আবুল হোসাইন : ব্রেকিং দ্য সাইলেন্স’র উদ্যোগে “নারী ও কিশোরীদের স্বাস্থ্য এবং সুরক্ষা” প্রকল্পে যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার, জেন্ডার ভিত্তিক সহিংসতা এবং মানবাধিকার বিষয়ে আলিপুর ইউনিয়নের মাহমুদপুর গার্লস কলেজিয়েট স্কুল ও ফিংড়ী ইউনিয়নের শিমুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় এবং গাভা একেএম মাধ্যমিক বিদ্যালয়ের মোট ৩৬০ জন ছাত্রীদের নিয়ে পৃথকভাবে সচেতনতামূলক সেশনে ৩০০ জন ছাত্রীর মাঝে স্যানিটারি ন্যাপকিন ও ৪২০টা হাত পাখা বিতরণ করা হয়েছে।

একই সাথে পৃথকভাবে গাভা একেএম মাধ্যমিক বিদ্যালয় ৩০জন শিক্ষার্থীদের নিয়ে প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। উক্ত সেশনে উপস্থিত ছিলেন, নির্বাচিত বিদ্যালয়ের প্রতিটি শ্রেণির ৪০জন করে মোট ১২০ জন ছাত্রী। সর্বমোট তিনটি স্কুল মিলে ৩৬০জন ছাত্রী। ও গাভা একেএম মাধ্যমিক বিদ্যালয়ের ৩০জন শিক্ষার্থীকে নিয়ে প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।

সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর ও ফিংড়ি ইউনিয়নের উক্ত স্কুলে ৯, ১০, ও ১২ জুন পৃথকভাবে সেশন পরিচালনা করা হয়।

ব্রেকিং দ্য সাইলেন্স’র আয়োজনে অক্সফাম বাংলাদেশ এর সহযোগিতায় ফিংড়ি ইউনিয়নের (১২ জুন) মাহমুদপুর কলেজিয়েট গার্লস স্কুল সেশনে সভাপতিত্ব করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র শীল। এসময় উপস্থিত ছিলেন, স্কুলের শিক্ষক নূর মোহাম্মদ মহসীন, আলিপুর ও ফিংড়ি ইউনিয়নের মাহমুদপুর গার্লস কলেজিয়েট স্কুল ও শিমুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়েরও গাভা একেএম মাধ্যমিক বিদ্যালয়ের পিছিয়ে পড়া, দরিদ্র ও মেধাবী ৩৬০জন ছাত্রীকে নিয়ে সচেতনামূলক সেশন, ৩০০জন ছাত্রীর মাঝে স্যানিটারি ন্যাপকিন ও ৪২০জন ছাত্রী ও শিক্ষকের মাঝে ৪২০ টি হাত পাখা বিতরণ করা হয়।

উক্ত সেশনে বয়সন্ধিকালীন পরিবর্তন ও করণীয়, সেনেটারি ন্যাপকিন ব্যবহার, ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা, জেন্ডার ভিত্তিক সহিংসতা, যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার, মানবাধিকার, যৌন নির্যাতন প্রতিরোধে করণীয়, শিশু সুরক্ষা, সরকারি হেল্প নাম্বার, বাল্যবিবাহ প্রতিরোধে করণীয় ইত্যাদি বিষয়ে সচেতন করা হয়। উপস্থিত ছাত্রীদের মাঝে সেনেটারী ন্যাপকিন বিতরণ ও সঠিক ব্যবহার হাতে, কলমে দেখিয়ে দেওয়া হয়।
উক্ত ছাত্রীদের সচেতনতামূলক সেশন পরিচালনা করেন, ব্রেকিং দ্য সাইলেন্স’র নারী ও কিশোরী স্বাস্থ্য এবং সুরক্ষা প্রকল্পের কমিউনিটি সোস্যাল ওয়ার্কার মো. মনির হাসান, মো. সালাউদ্দিন রানা ও হুমায়রা জামান।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার বাঁশদহায় ইয়াবাসহ শফিকুল আটক

সাতক্ষীরা সদর উপজেলার ১ নম্বর বাঁশদহা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আইচপাড়া গ্রামেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা তালা উপজেলার পাটকেলঘাটা শাখার যুব উদ্যোক্তাদের আর্থিক অন্তর্ভুক্তি ও টেকসই উন্নয়নবিস্তারিত পড়ুন

আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে সাতক্ষীরায় স্মারকলিপি প্রদান, আলোচনা সভা

“আদিবাসী জীবন ও ঐতিহ্যগত জ্ঞান সুরক্ষায় এগিয়ে আসুন”Íএই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় শিশু অধিকার রক্ষা ও যৌন নির্যাতন প্রতিরোধে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে
  • সাতক্ষীরায় বৃক্ষমেলায় ‘গ্যাস সেভার’ এবং পরিবেশবান্ধব রান্নার নানা উদ্ভাবন
  • সন্ত্রাসী হামলায় আহত ছাত্রদল নেতা মনজুরুল আলম বাপ্পিকে সামেক হাসপাতালে দেখতে গেলেন আলহাজ্ব মোঃ আব্দুর রউফ
  • সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ
  • গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরা ইসলামী ব্যাংক হাসপাতালে ফ্রি ডেন্টাল ক্যাম্প
  • মানবকল্যাণে নবদিগন্ত সংস্থার উদ্যোগে ২৫০ জনের মাঝে গাছের চারা বিতরণ
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ স্মৃতি স্তম্ভে বাংলাদেশ কৃষি ব্যাংকের শ্রদ্ধা নিবেদন
  • সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে স্বাবলম্বী করল আইএফএসডি ফাউন্ডেশন
  • মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক
  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • সাতক্ষীরার ইটগাছা প্রাইমারী স্কুলে বৃত্তিপ্রাপ্ত ও শাপলা কাব অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি