শনিবার, অক্টোবর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে চাইল্ড এম্পাওয়ারমেন্ট প্রকল্পের উপকারভোগীদের সহায়তা প্রদান

আশাশুনিতে বেসরকারি উন্নয়ন সংস্থা আইডিয়াল এর উদ্যোগে চাইল্ড এম্পাওয়ারমেন্ট প্রোগ্রাম প্রকল্পের উপকারভোগীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন সহায়তা প্রদান করা হয়েছে।

বুধবার বেলা ১১টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে লিলিয়ান ফন্ডস নেদারল্যান্ডস এর অর্থায়নে সেন্টার ফর ডিসএ্যাবলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি) এর সহযোগীতায় ও আইডিয়ালের বাস্তবায়নে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

প্রকল্পের সুপারভাইজার সুব্রত বাছাড়ের সঞ্চালনায় ও সমাজসেবা অফিসার রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান এস এম সাহেব আলী।

বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, উপজেলা শিক্ষা অফিসার স্বপন কুমার বর্মন, সদর ইউপি চেয়ারম্যান এস এম হোসেনুজ্জামান হোসেন, কৃষি ব্যাংকের ব্যবস্থাপক রামপ্রসাদ বিশ্বাস, প্রেসক্লাবের সভাপতি জি এম আল ফারুক, আইডিয়ালের উর্দ্ধতন শাখার ব্যবস্থাপক ওমর ফারুক, চাইল্ড এম্পাওয়ারমেন্ট প্রোগ্রাম প্রোগ্রাম ম্যানেজার এস এম মিজানুর রহমান।

এসময় ৬০ জন প্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে শিক্ষা সহায়ক উপকরণ হিসেবে ৬টি করে খাতা, ১২টি কলম, ২টি পেন্সিল, ১টি কার্টার, ১টি রাবার, ১টি স্কেল, ১টি জ্যামিতি বক্স, ১টি স্টাপ্লার ও ১টি করে পিন বক্স, ৪০ জন প্রতিবন্ধী শিক্ষার্থীর শিক্ষককে ৪০০ টাকা করে ৪ মাসের ১৬০০ টাকা, সর্বোমোট ৬৪,০০০ টাকা। ৩০ জন কিশোরী প্রতিবন্ধী মেয়েকে ডিগিনিটি কিটস সেনেটারী ন্যাপকিন ২ প্যাকেট, ১টি হেক্সিসল, ১টি হুইল সাবান ও ১২টি পাতা শ্যাম্পু, ১৫ জন প্রতিবন্ধী শিশুর অভিভাবক ও পরিচর্যাকারীকে ১০ হাজার করে সর্বোমোট ১ লক্ষ ৫০ হাজার টাকা, ১০ জন প্রতিবন্ধী শিশুকে মেডিসিন ও চিকিৎসা খরচ বাবদ ১ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা প্রদান করা হয়।

এছাড়া ৩ জন প্রতিবন্ধীকে ৩টি হুইল চেয়ার বিতরণ করা হয়।

একই রকম সংবাদ সমূহ

আশাশুনির বাঁকড়ায় আওয়ামী লীগ কর্মী আজিজুল গ্রেপ্তার

সাতক্ষীরার আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মো.বিস্তারিত পড়ুন

সারাদেশে নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে আশাশুনী জাসাসের প্রতিবাদ মিছিল

নিজস্ব প্রতিনিধি: সারাদেশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদেবিস্তারিত পড়ুন

আশাশুনিতে কপোতাক্ষ নদের বেড়িবাঁধে ভাঙন, চলছে স্বেচ্ছাশ্রমে কাজ

আব্দুর রহমান,সাতক্ষীরা: সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের শ্রীপুর-কুড়িকাহুনিয়া এলাকায় কপোতাক্ষ নদের বেড়িবাঁধেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় সেই মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুনের ঘটনায় আটক ১
  • আশাশুনির বাঁকড়ায় গোপনে ‘পাগলের’ ৪ বিঘা জমি বিক্রির পাঁয়তারা
  • আশাশুনি কুল্যা ইউনিয়ন জাসাসের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন
  • আশাশুনির ফটিকখালীতে জমি দখলের পাঁয়তারার অভিযোগে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধন
  • আশাশুনি জলবায়ু পরিবর্তনের দুর্যোগ ঝুকি হ্রাস বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা
  • সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া
  • খুলনা বিভাগে টেকসই কর্মসংস্থান নিশ্চিতকরণে আশাশুনিতে সমবায় সভা
  • আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঝুঁপড়ি ঘর নির্মাণ করে জমি দখলের অভিযোগ
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • সাতক্ষীরার আশাশুনিতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার