শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নতুন ৭ তেল-গ্যাসের খনি আবিষ্কারের ঘোষণা সৌদি আরবের

সৌদি আরবে তেল ও গ্যাসের আরও ৭টি নতুন খনি আবিষ্কারের ঘোষণা দেওয়া হয়েছে। সোমবার দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ ও আর রুব আল খালি বা এম্পটি কোয়ার্টারে সাতটি তেল ও গ্যাসের মজুদ আবিষ্কারের ঘোষণা দিয়েছেন দেশটির জ্বালানিমন্ত্রী।

সৌদি আরবের জ্বালানিমন্ত্রী প্রিন্স আবদুল আজিজ বিন সালমান বলেছেন, রাষ্ট্রীয় তেল গ্রুপ সৌদি আরামকো দুটি অপ্রচলিত তেলক্ষেত্র, হালকা আরবীয় তেলের একটি জলাধার, দুটি প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র এবং দুটি প্রাকৃতিক গ্যাস জলাধার আবিষ্কার করেছে।

এর মধ্যে সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে দুটি অপ্রচলিত তেলক্ষেত্র এবং একটি ভান্ডার আবিষ্কৃত হয়েছে। অন্যদিকে এম্পটি কোয়ার্টারে দুটি প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র এবং দুটি ভান্ডার পাওয়া গেছে।

সৌদি আরব বিশ্বের বৃহত্তম অপরিশোধিত তেল রফতানিকারক দেশ এবং পেট্রোলিয়াম রফতানিকারক দেশগুলির সংগঠনের (ওপেক) শীর্ষস্থানীয় সদস্য।

দেশটিতে খনিজ তেলের বিপুল ভান্ডার রয়েছে। তবে এর সঙ্গে সেখানে পাওয়া যায় অন্য খনিজ পদার্থও। এমনকি স্বর্ণের খনিও সৌদিতে নতুন নয়। গত বছরের ডিসেম্বরের শেষে দিকে মক্কা অঞ্চলে বিপুল সম্ভাবনাময় সোনার খনি আবিষ্কারের ঘোষণা দিয়েছিল দেশটি।

এসব খনিকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের এই দেশটিতে বহু শিল্প গড়ে উঠেছে। এর আগে ২০২২ সালে মদিনা শহরে সোনা এবং তামার খনি আবিষ্কৃত হয়েছিল। বিশেষজ্ঞদের আশা, একের পর এক এই আবিষ্কারের ফলে সৌদির খনি শিল্পের চেহারা বদলে যেতে পারে।

একই রকম সংবাদ সমূহ

হাসিনার বক্তব্যের সঙ্গে ভারতের সম্পর্ক নেই : জয়সওয়াল

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, দিল্লিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বাংলাদেশেরবিস্তারিত পড়ুন

লিবিয়ায় অপহৃত ১৩ বাংলাদেশি উদ্ধার

লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে অপহরণের শিকার ১৩ বাংলাদেশি অভিবাসীকে উদ্ধার করেছে দেশটিরবিস্তারিত পড়ুন

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করেবিস্তারিত পড়ুন

  • আগস্টের শেষেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
  • স্পেনের ছোট্ট গ্রাম ‘আভেইয়ানোসা দে মুয়োনো’-তে একসাথে দেখা যাবে দুই সূর্যাস্ত
  • শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান
  • বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে: জামিনে মুক্তির খবরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ‘জামিনে মুক্ত’ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি
  • ৫০ দেশের জন্য স্থায়ী হচ্ছে যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড
  • চীন-পাকিস্তানকে মোকাবেলায় ২০০ যুদ্ধজাহাজের নৌবহর গড়ার লক্ষ্য ভারতের
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • একদিনেই তেলের দাম কমলো ২ শতাংশের বেশি
  • জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা