শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ইমরানকে নিয়ে জাতিসংঘের প্রতিবেদনের পর যা বলল যুক্তরাষ্ট্র

জাতিসংঘের একটি মানবাধিকার সংস্থার ওয়ার্কিং গ্রুপ তাদের প্রতিবেদনে বলেছে, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে বিধিবহির্ভূতভাবে আটক করা হয়েছে। তার এই গ্রেফতার আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলেও উল্লেখ করেছে তারা। সেই সঙ্গে ইমরান খানকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বানও জানানো হয়েছে প্রতিবেদনে।

জেনেভাভিত্তিক ইউএন ওয়ার্কিং গ্রুপ অন আরবিট্রারি ডিটেনশন সোমবার এমন মতামত প্রকাশ করার পর বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন বলেছে, পাকিস্তান সরকারকে মানুষের মৌলিক মানবাধিকারকে সম্মান জানাতে বলেছে মার্কিন পররাষ্ট্র বিভাগ (স্টেট ডিপার্টমেন্ট)।

জিও নিউজ জানিয়েছে, সোমবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানান প্রিন্সিপাল ডেপুটি মুখপাত্র বেদান্ত প্যাটেল।

তিনি বলেন, মার্কিন কর্মকর্তারা সে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পররাষ্ট্রমন্ত্রী) অ্যান্টনি ব্লিঙ্কেন, সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু কিংবা রাষ্ট্রদূত ডোনাল্ড ব্লোম যেই হোন না কেন, পাকিস্তানকে তার সংবিধান ও আন্তর্জাতিক প্রতিশ্রুতি অনুযায়ী দেশের জনগণের অধিকারের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়েছেন।

গত ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে অনুষ্ঠিত নির্বাচন নিয়ে তদন্তের জন্য মার্কিন প্রতিনিধি পরিষদে পাশ হওয়া প্রস্তাব নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তবে কংগ্রেসে মুলতবি থাকা আইন নিয়ে কথা বলতে অস্বীকৃতি জানালেও তিনি মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার ওপর জোর দেন।

এর আগে সোমবার জেনেভাভিত্তিক ইউএন ওয়ার্কিং গ্রুপ অন অরবিট্রারি ডিটেনশন এক বিবৃতিতে জানিয়েছে, ইমরান খানের বিরুদ্ধে কোনো বৈধ অভিযোগ ছিল না এবং রাজনৈতিক প্রতিযোগিতা থেকে তাকে বিরত রাখতে এই ব্যবস্থা নেওয়া হয়েছিল। সংস্থাটি বলেছে, ইমরান খানের মুক্তি এবং আন্তর্জাতিক আইনের অধীনে ক্ষতিপূরণের অধিকার দেওয়া উচিত।

একই রকম সংবাদ সমূহ

১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী

বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ১৬ বছর ধরে এদেশের জনগণের ওপর চালানো নির্যাতন-নিপীড়ন,বিস্তারিত পড়ুন

বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা ও নির্মাতা নানা পাটেকার আর নেই। গোয়ায়বিস্তারিত পড়ুন

পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল

নেপালের প্রাদেশিক নির্বাচনে পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিংবিস্তারিত পড়ুন

  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান
  • মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১
  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী
  • হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের
  • ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও
  • আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র
  • প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন