শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কোপা আমেরিকা: কানাডাকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

টানা দ্বিতীয়বারের মতো কোপার ফাইনালে আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে মেটলাইফ স্টেডিয়ামে কোপা আমেরিকার প্রথম সেমিফাইনালে হুলিয়ান আলভারেজ ও লিওনেল মেসির গোলে কানাডাকে ২-০ গোলে হারিয়েছে লিওনেল স্কালোনির দল।

কানাডার বিপক্ষে জয়টা প্রত্যাশিতই ছিল। মাঠের পারফরম্যান্সেও দেখা গেল দাপুটে আর্জেন্টিনার পুরো চিত্র। স্কোরলাইন যদিও বলছে আর্জেন্টিনা ম্যাচ জিতেছে ২-০ গোলের ব্যবধানে। তবে নব্বই মিনিটের খেলায় আলবিসেলেস্তেরা ছিল আরও বেশি পরিণত। কোপা আমেরিকা এবং বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়নরা খেললেন চ্যাম্পিয়নদের মতোই।

এবার কোপায় অভিষিক্ত কানাডা ম্যাচের প্রথম ১০ থেকে ১৫ মিনিট বেশ ভালোই খেলেছে। তবে তালগোল পাকিয়ে ফেলেছে আর্জেন্টিনার রক্ষণের সামনে এসে। স্কালোনির দল গুছিয়ে নিতে একটু সময় নিয়ে প্রথম গোল আদায় করে নেয় ২০ মিনিট পরই।

মাঝ মাঠ থেকে আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো দি পল বাতাসে ভাসিয়ে বল আলভারেজের সামনে ফেলেন। ডান পায়ে বলটি দারুণভাবে রিসিভ করে এক ডিফেন্ডারকে পেছনে ফেলে ঠান্ডা মাথায় গোল করেন আলভারেজ। ম্যাচের বয়স তখন ২২ মিনিট।

এরপর ৪৪ মিনিটে গোলের সুযোগ পেয়েছিলেন মেসি। তখন মিস করলেও ৫১ মিনিটে আর মিস করেননি মেসি। এনজো ফার্নান্দেজ বক্সের জটলার মধ্যে শট নিলে মেসি তাতে শুধু পা ছুঁয়েছেন। বল জালে! আর্জেন্টিনার জার্সিতে এটা ছিল মেসির ১০৯তম গোল। আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতার তালিকায় ইরানের আলী দাইয়িকে পেছনে ফেলে দুইয়ে উঠে এলেন মেসি। ১৩০ গোল নিয়ে শীর্ষে পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।

ম্যাচের ৮৯ থেকে ৯০ মিনিটে গোল করার দুটি সুযোগ পেয়েছে কানাডা। ৮৯ মিনিটে বদলি নামা তানি ওলুয়াসারির বক্সের মাথা থেকে নেওয়া শট দুর্দান্তভাবে পা দিয়ে ঠেকান আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ।

সেভটি দেখে কারও কারও গত বিশ্বকাপ ফাইনালের শেষ মুহূর্তে ফ্রান্সের কোলো মুয়ানির শটে মার্তিনেজের সেই সেভের কথাও মনে পড়তে পারে। তবে পরের মিনিটেই বক্সের ভেতর থেকে শট বাইরে মেরে গোলের শেষ সুযোগও হারায় কানাডা। যোগ করা সময়ের ৪ মিনিটে কানাডা আর কোনো সুযোগ তৈরি করতে পারেনি।

ফুটবল ইতিহাসে একমাত্র দল হিসেবে টানা তিনটি বড় আন্তর্জাতিক টুর্নামেন্টের শিরোপা জিতেছে স্পেন। তাদের সে রেকর্ডে ভাগ বসানোর পথে শেষ ধাপে এসে পৌঁছাল আর্জেন্টিনা। কোপা আমেরিকায় ফাইনালের এই ধাপটা এখন পাড়ি দিতে পারলেই স্পেনের অনন্য সেই কীর্তিতে উচ্চারিত হবে লিওনেল মেসি-আনহেল দি মারিয়াদের নামও।

২০২১ কোপা আমেরিকা জয়ের পর ২০২২ বিশ্বকাপও জিতেছে আর্জেন্টিনা। এবারও লাতিন আমেরিকান শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে শিরোপা ঘরে রেখে দেওয়ার সুযোগ স্কালোনির দলের সামনে। গত বিশ্বকাপে আর্জেন্টিনার সেমিফাইনাল ম্যাচে তাকালে কেউ কেউ দুয়ে দুয়ে চারও মিলিয়ে নিতে পারেন। আজকের মতো ক্রোয়েশিয়ার বিপক্ষে সে ম্যাচেও আর্জেন্টিনার স্কোরবোর্ডে মেসি ও আলভারেজের নাম ছিল!

আর্জেন্টিনা তা পারবে কি না সময়ই বলে দেবে। তবে কোপা আমেরিকায় সেমিফাইনাল পর্যন্ত লিওনেল স্কালোনির দলের পারফরম্যান্স দেখে আর্জেন্টিনার সমর্থকেরা আশাবাদী হতেই পারেন।

মেসি ও দি মারিয়াকে আজ শুরু থেকেই খেলিয়েছেন আর্জেন্টিনার কোচ স্কালোনি। আর্জেন্টিনার হয়ে দুজনে একসঙ্গে এ নিয়ে ১১২টি ম্যাচ খেললেন। মেটলাইফ স্টেডিয়ামে প্রায় ৮৩ হাজার দর্শকের সামনে এবারের কোপায় এখন পর্যন্ত সেরা ম্যাচটাই খেলেছে আর্জেন্টিনা। যদিও প্রতিপক্ষ কানাডার মতো অপেক্ষাকৃত কম শক্তিশালী দল, তবু ফাইনালে আগে নিজেদের খেলাটা ভালোই গুছিয়ে নিল স্কালোনির দল। ফ্লোরিডায় আগামীকাল অপর সেমিফাইনালে মুখোমুখি হবে উরুগুয়ে ও কলম্বিয়া। এ ম্যাচে জয়ী দল ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবে।

একই রকম সংবাদ সমূহ

সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর

জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন, যেখানেবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা

কলারোয়ায় প্রীতি ফুটবল ম্যাচে রায়টা সবুজ সংঘ স্পোটিং ক্লাবকে ২-০গোলে হারিয়েছে কলারোয়াবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • আমি দেশে ফিরলে ঢাকা শহর অচল হয়ে যাবে: সাকিব আল হাসান
  • অপেক্ষার অবসান, ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিদান
  • নতুন কুঁড়ির শিশুদের নিউজ লিড করার অনুরোধ প্রধানমন্ত্রীর
  • সুন্দর দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী
  • এশিয়ান গেমস ক্রিকেটে সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলবে বাংলাদেশ
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির
  • মেসিকে নিষ্ক্রিয় করে স্পেনের বিশ্বকাপ জয়ের রহস্য জানালেন লা ফুয়েন্তে
  • এমবাপ্পের নতুন ইতিহাস, মেসির স্বপ্ন ভেঙে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জয়
  • এমিলিয়ানো মার্টিনেজকে পেছনে ফেলে গোল্ডেন গ্লাভস জিতলেন উনাই সিমন