বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঢাবিতে কোটা আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের ধাওয়া-পাল্টা ধাওয়া

কোটা আন্দোলনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল, সূর্যসেন হল ও ক্যাম্পাসের বেশ কয়েকটি জায়গায় আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের ধাওয়া-পাল্টা ধাওয়ার খবর পাওয়া গেছে।
এতে বেশ কয়েকজন আন্দোলনকারী শিক্ষার্থী আহত হয়েছেন।
তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

সোমবার বেলা ৩টার দিকে এ ঘটনা ঘটে। তবে বেলা আড়াইটার দিকে আন্দোলনকারীদের মিছিলকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টা ধাওয়ার সূত্রপাত হয়। ছাত্রলীগের হামলায় এ পর্যন্ত কোটা আন্দোলনকারীদের বেশ কয়েকজন আহত হয়েছেন।

প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানাতে এবং বক্তব্যটি প্রত্যাহার করার আহ্বান জানিয়ে কোটা সংস্কার আন্দোলনকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের টিএসসিতে রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশ করছেন।

এই সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে তারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের সামনে মাইকিং করছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ৩টার দিকে বিজয় একাত্তর হলের সামনে মাইকিং করতে শুরুর করলে হল শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ধাওয়া দেন। এরপর কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরাও ছাত্রলীগ নেতাকর্মীদের পাল্টা ধাওয়া দেন। অপরদিকে সূর্যসেন হলের আশপাশেও হামলা থেকে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

জানা গেছে, বেলা ২টা ২৫ মিনিটে শিক্ষার্থীদের একটি অংশ মিছিল নিয়ে হলের দিকে রওনা হয়। বিভিন্ন হল প্রদিক্ষণ শেষে আবার রাজু ভাস্কর্যের সামনে এসে জড়ো হওয়ার কথা তাদের। অন্যদিকে আরেকটি গ্রুপ রাজু ভাস্করদের সামনে অবস্থান করে স্লোগান দিতে থাকে।

এরই এক পর্যায়ে ছাত্রলীগের নেতাকর্মীরা আন্দোলনকারীদের ধাওয়া দিলে তারাও প্রতিরোধ গড়ে তোলেন। এ সময় বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদেরকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে।
কোটা আন্দোলনকারীরা যে মাইকটি নিয়ে স্লোগান দিচ্ছিলেন, ছাত্রলীগের নেতাকর্মীরা সেটিও ভেঙে ফেলেছে। সেই সঙ্গে রিকশাটিও ভেঙে ফেলেছে তারা।

এদিকে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, সংঘর্ষে আহত ৫ জনকে সেখানে নিয়ে যাওয়া হয়েছে। এর মধ্যে ইডেন কলেজ এলাকা থেকে একজন এবং ঢাবি এলাকা থেকে চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অপরদিকে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রাজধানীর শাহবাগ ও নীলক্ষেত মোড়ে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

ডিএনডি বাঁধ নিয়ে সরকারের নতুন পরিকল্পনা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩বিস্তারিত পড়ুন

বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়

যাত্রীদের বাড়তি চাপ ও চাহিদা বিবেচনায় নিয়ে মেট্রোরেলের চলাচলের সময় ২০ মিনিটবিস্তারিত পড়ুন

  • সংসদ সদস্যদের ‘কার্যপ্রণালি বিধি ওরিয়েন্টেশন’ প্রোগ্রাম অনুষ্ঠিত
  • প্রতিটি মানুষের কথা চিন্তা করেই হচ্ছে আগামীর বাজেট: অর্থমন্ত্রী
  • মায়ের প্রতি অবহেলা: শাস্তি পাবেন সেই যুগ্ম সচিব
  • বেতন দ্বিগুণের পথে, নতুন পে-স্কেল নিয়ে জোর প্রস্তুতি
  • বিদ্যুতের দাম বাড়লো
  • আরেকটা দেশের পরাজিত নেতার কথা আমাদের আলোচনার বিষয় নয়
  • জ্বালানি তেল সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা
  • বাংলাদেশে একটি ‘বড় হত্যাকাণ্ড’র সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা ছিল: দাবি মমতার
  • নিয়ন্ত্রণমুক্ত অর্থনীতি গড়তে চায় সরকার: অর্থমন্ত্রী
  • মোহাম্মদপুরে সন্ত্রাসী সমস্যা ওভারনাইট সমাধানযোগ্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
  • শিগগিরই মন্ত্রিসভায় নতুন মুখ, আসতে পারেন যেসব জেলা থেকে
  • স্বজন-প্রতিবেশীদের সাক্ষ্যে উঠে এলো রামিসা হত্যার ভয়াবহ চিত্র