শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া পৌর এলাকার দুটি আরসিসি ঢালাই রাস্তার উদ্বোধন করলেন পৌর মেয়র বুলবুল

জুলফিকার আলী, কলারোয়া (সাতক্ষীরা): কলারোয়া পৌরসভার রাস্তা ঘাট উন্নয়নের কাজ চলছে। পৌরসভার তুলসীডাঙ্গা ও মির্জাপুর এলাকার দুইটি রাস্তা নতুন করে আরসিসি ঢালাই রাস্তার জন্য বরাদ্ধ দেয়া হয়েছে ১কোটি ২লাখ টাকা। এই দুটি রাস্তার কাজের জন্য সোমবার (১৫ জুলাই) সকালে উদ্বোধন করা হয়েছে।

কলারোয়া পৌরসভার মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ওই রাস্তা দুটির উদ্বোধন করেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন-পৌরসভার কাউন্সিলর শফিউল আলম শফি, আকিমুদ্দিন আকি, পৌর সভার সহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী রুহুল আমিন, ওয়ার্ক এ্যাসিসট্যান কার্য সহকারী ইমরান হোসেন, শিক্ষক বাকি বিল্লাহ, ঠিকাদার মোশারফ হোসেন, মির্জাপুর ওয়ার্ড আ.লীগের সভাপতি আব্দুল লতিফ, তুলসীডাঙ্গা ওয়ার্ড আওয়ামীলীগনেতা ব্যবসায়ী দিপক কুমার ঘোষ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

এই দুটি রাস্তার বিষয়ে কাউন্সিলর আকিমুদ্দিন ও শফিউল আলম শফি বলেন-দীর্ঘ দিন রাস্তা দুটি ভাংগাচুরা ছিলো। স্থানীয়রা চলাচলে দারুন ভাবে ভোগান্তিতে পড়তো। জনগণের কথা চিন্তা করে পৌরসভার মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুলের সাথে আলাপ আলোচনা করে ওই রাস্তা দুটির বরাদ্ধ নেয়া হয়। শুধু মাত্র জনগনের ভোগান্তির কথা চিন্তা করে পৌরসভার মেয়র ১কোটি ২লাখ টাকার বরাদ্ধ দেন।

পৌর সভার সহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম বলেন-মেয়র স্যার রাস্তা দুটি আরসিসি ঢালাই দেয়ার জন্য বরাদ্ধ দিয়েছেন। এতিমধ্যে ঠিকাদার তার কার্যক্রম শুরু করে দিয়েছে। তিনি আরো বলেন-তুলসীডাঙ্গা ট্রাক টারমিনাল মোড় হতে শিশু ক্লিনিক রোড অভিমুখে ২শ ৪০ মিটার ও মির্জাপুর বটতলা মোড় হতে পুরাতন পিচ রাস্তা পর্যন্ত ২শ ১০ মিটার রাস্তার কাজ করা হচ্ছে। পর্যায়ক্রমে মেয়র স্যারের দিক নির্দশনায় পৌরসভার সকল রাস্তা সংস্কার করা হবে।

একই রকম সংবাদ সমূহ

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১

কলারোয়া থানা পুলিশ রাতভর মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল মাদকদ্রব্য ‘Eskuf’বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা
  • নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা