শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিসিবিকে নতুনভাবে সাজানোর ঘোষণা দিলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ

অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকেই দেশে বইছে পরিবর্তনের জোর হাওয়া। সেই হাওয়া এবার লাগতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিতে। অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বিসিবিকে নতুনভাবে সাজানোর ঘোষণা দিয়েছেন।

রোববার এক সংবাদ সম্মেলনে বিসিবিসহ সব ফেডারেশনকেই ঢেলে সাজানোর কথা জানান তিনি।

বর্তমানে বিসিবিপ্রধানের ভূমিকায় রয়েছেন নাজমুল হাসান পাপন। তার অধীনে ২৪ জন পরিচালক রয়েছে বিসিবিতে। যারা নানা দায়িত্বে কাজ করছেন। তবে গত কদিন ধরেই গুঞ্জন পদত্যাগ করতে চলেছেন বর্তমান বোর্ডপ্রধান পাপন। তিনি পদত্যাগ করলে বাকি পরিচালকের কি হবে সেটি নিয়েও রয়েছে প্রশ্ন। এসব বিষয়েই আজ গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন ক্রীড়া উপদেষ্টা।

বিসিবিতে পরিবর্তন আনার বিষয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘বিসিবির পরিবর্তন নিয়ে বললে— আমরা রিফর্ম করব সিস্টেমের, কোনো ব্যক্তির নয়। সিস্টেমকে যারা করাপ্ট করেছে, তাদের ব্যাপারেও পরিবর্তন আসবে সুনিশ্চিত। আমরা বোর্ডের পরিবর্তনের দিকে মনোযোগ দিচ্ছি। যারা নতুন আসবে, তাদের মাধ্যমে ডেমোক্রেটিক করে গড়ে তুলতে হবে। পাশাপাশি এতদিন যত অনিয়ম হয়েছে, সেগুলোও প্রকাশ করতে হবে। যাতে করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে নতুনভাবে সাজানো যায়। শুধু বিসিবি নয়, বাংলাদেশের সব ফেডারেশন নিয়েই আমাদের একই মতামত।’

একই দিন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়েও কথা বলেছেন আসিফ মাহমুদ। তিনি বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে পারা আমাদের জন্য একটি ল্যান্ডমার্ক হবে, যেহেতু বাংলাদেশ একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে গেছে। সেই সঙ্গে যারা আমাদের মেহমান হয়ে আসবেন, তাদের নিরাপত্তা নিশ্চিত করাও আমাদের দায়িত্ব। সবকিছু বিবেচনায় এটা এখন আর শুধু স্পোর্টস মিনিস্ট্রিতে নেই, এটা এখন স্টেটের ব্যাপার হয়ে গেছে। তো প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা নিযুক্ত হয়েছেন। আমরা তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে এ সিদ্ধান্ত নেব। আর আইসিসির সঙ্গেও আমাদের যোগাযোগ চলমান আছে। দ্রুতই আমরা এ বিষয়ে একটি সিদ্ধান্ত আপনাদের জানাব।’

একই রকম সংবাদ সমূহ

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিতের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন স্থানীয় সরকার,বিস্তারিত পড়ুন

  • আমরা ভারতবিরোধী না, আধিপত্যবাদ বিরোধী: আসিফ মাহমুদ
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • পানির ন্যায্য হিস্যা নিয়ে ভারতকে ছাড় দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রীর সঙ্গে আবরার ফাহাদের পরিবারের সাক্ষাৎ
  • কোরআন শিক্ষা উৎসাহিত করতে কাজ করবে সরকার: রাষ্ট্রপতি
  • ধর্ম, বর্ণ, পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী
  • ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ওসি রাকিবুলের ভাইরাল অডিওর কণ্ঠ নিশ্চিত, তথ্য পাচার নিয়ে তদন্ত: ডিবিপ্রধান