মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাবেক এমপি হাবিবসহ নেতৃবৃন্দের জামিনে কলারোয়া ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল

বিএনপি’র কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবসহ কথিত গাড়িবহর হামলার রাজনৈতিক মামলায় সকল আসামি আদালত থেকে জামিন পাওয়ায় তাৎক্ষণিক আনন্দ ও বিজয় মিছিল করেছে কলারোয়া ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল।

কথিত রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত শেখ হাসিনার গাড়ি বহর হামলা মামলায় দীর্ঘদিন কারান্তরীন থাকার পরে মঙ্গলবার হাইকোর্ট থেকে জামিন লাভ করেছেন প্রায় অর্ধশত নেতৃবৃন্দ।
এ উপলক্ষে সন্ধ্যায় কলারোয়া ছাত্রদলের উদ্যোগে আনন্দ মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি কলারোয়ার সাবেক এমপি হাবিবের বাড়ি থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

মিছিলে উপস্থিত ছিলেন কলারোয়া পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আখলাকুর রহমান শেলি, ৪নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মাকফুর রহমান রাজু, সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, কলারোয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মুসা কালিমুল্লাহ কারিম, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামিমুর রহমান দোয়েল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জাহাঙ্গীর হোসেন, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মাহবুবুর রহমান রোহান, কলারোয়া পৌর ছাত্রদলের আহবায়ক শুভ রাসেল, সদস্য সচিব জিএম সোহেল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এমএম প্রিন্স, ছাত্রদল নেতা আবির হোসেনসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক

সাতক্ষীরার কলারোয়ায় অভিনব কায়দায় মোটরসাইকেলের তেলের ট্যাংকি ও সাইড কভারের মধ্যে বিশেষভাবেবিস্তারিত পড়ুন

কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি

সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহর পক্ষ থেকে কলারোয়ারবিস্তারিত পড়ুন

কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত

কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। চন্দনপুর ইউনাইটেড কলেজ মোড়বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা
  • নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা
  • কলারোয়া বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি
  • কলারোয়ায় কাঁচা ঝালের কেজি ২৮০ টাকা
  • কলারোয়া থানা পুলিশের অভিযানে ইয়াবা উদ্ধার, গ্রেফতার-৪
  • সোনাবাড়িয়ায় ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
  • মুম্বাই থেকে আটক করে আসাম সীমান্তে ‘পুশব্যাক’, নির্যাতিত ভারতীয় নারী এখন কলারোয়ায়