সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এক যুগ পর কলারোয়ায় হতে যাচ্ছে তিন দিনব্যাপী তাফসির মাহফিল, কমিটি গঠন

এক যুগেরও বেশি পর কলারোয়ায় আবারো হতে যাচ্ছে তিন দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল। ওই মাহফিল আয়োজনের লক্ষ্যে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় একটি কমিটিও গঠন করা হয়।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যার পরে কলারোয়া ইসলামি পাঠাগার ও যুব কল্যান পরিষদের সভাপতি মুহাদ্দিস আমিরুল ইসলাম বিলালীর সভাপতিত্বে তাফসির মাহফিল কমিটির সাধারণ সভায় জানানো হয়- দীর্ঘ ১৩ বছর পরে নতুনভাবে স্বাধীন বাংলার স্বাধীন পরিবেশে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কলারোয়া ফুটবল ময়দানে আগামি অক্টোবর মাসের শেষ দিকে ৩ দিন ব্যাপী তাফসির মাহফিল আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। মাহফিলের জন্য সম্ভাব্য প্রস্তুতি নিতে নবসাজে নতুন কমিটি পুনর্গঠন করা হয়।

সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ইসলামি পাঠাগার ও যুব কল্যান পরিষদের দায়িত্বশীল, কলারোয়া বাজার কমিটি ও ইসলামি ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ।

সভায় সর্বসম্মতিক্রমে মুহাদ্দিস আমিরুল ইসলাম বিলালীকে সভাপতি করে কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটির অন্যান্যরা হলেন সহ.সভাপতি- আলহাজ্ব কাজী শামসুর রহমান, আলহাজ্ব শেখ মোজাম্মেল হোসেন মানিক, শওকত হোসেন ও মাওলানা আসাদুজ্জামান ফারুকী, সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী, যুগ্ম সম্পাদক- রমজান আহমেদ, শহীদুল ইসলাম, ফারুকুজ্জামান, মীর রফিক ও মহিদুল ইসলাম, অর্থ সম্পাদক- জারজিস হাসান মনু, ইকবাল হোসেন, গণসংযোগ সম্পাদক- আলহাজ্ব আশরাফ আলী বাবু, আলহাজ্ব রফিকুজ্জামান লালটু, সাইফুল ইসলাম বাবু, আজিজুল হক বাবু ও হাফেজ আবুল কালাম আজাদ, অফিস সম্পাদক- ইমরান হুসাইন, প্রচার সম্পাদক- হাফেজ ইমাম হাসান, সাহেব আলী এবং মিডিয়া সম্পাদক- আরিফ মাহমুদ।

সভায় মাহফিল আয়োজনে সকলের সহযোগিতা কামনা করা হয়।

একই রকম সংবাদ সমূহ

শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১

যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভারতে পাচারের প্রস্তুতিকালে ২৬টি স্বর্ণের বারসহ রিপন হোসেনবিস্তারিত পড়ুন

শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ

দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং গণতান্ত্রিক পরিবেশ অক্ষুণ্ন রাখার আহ্বানে যশোরের শার্শাবিস্তারিত পড়ুন

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল

পরিকল্পিত সন্ত্রাস, দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা ও ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের শার্শায় বিক্ষোভবিস্তারিত পড়ুন

  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের
  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা
  • সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • শার্শার কায়বায় ইয়াবাসহ যুবক আটক
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার