মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনির বামনডাঙ্গায় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার: শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে আশাশুনির বড়দল ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড বামনডাঙ্গায় গ্রামের সংখ্যালঘু সম্প্রদায়ের সাথে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার রাতে বামনডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বড়দল পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব ও প্রধান শিক্ষক কালিকিংকর হালদার সভাপতিত্বে এবং শিক্ষক বুদ্ধদেব সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মোঃ আজহারুল ইসলাম মন্টু।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বড়দল ইউনিয়ন-বিএনপি’র সদস্য সচিব আরিফুল ইসলাম বকুল। এ সময় অন্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির নেতা রবিউল ইসলাম, ইউপি সদস্য প্রসেনজিৎ সরকার,কনকচন্দ্র বৈরাগী, বীরেন্দ্রনাথ বৈরাগী, শিক্ষক লীলা দীপ্ত মন্ডল প্রমূখ।

প্রধান অতিথি তার বক্তব্য বলেন, ৫ আগস্ট থেকে বড়দল ইউনিয়নের সকল সংখ্যালঘু সম্প্রদায়ের সুখ-দুঃখের সাথী হয়ে বাড়িতে বাড়িতে যেয়ে তাদের সুরক্ষা দিয়ে আসছি। কোথাও কোন অপীতিকার ঘটনা ঘটাতে দেইনি। অন্যান্য ইউনিয়নে অনেক ঘটনা থাকলেও বড়দল ইউনিয়নের হিন্দু সম্প্রদায়ের লোকজন অনেক শান্তিতে এবং সুখে রয়েছেন।

যদি কোন দুষ্কৃতিকারীরা এই শান্ত ইউনিয়নকে অসন্ত করার চেষ্টা করে তাদের বিরুদ্ধে কঠোর হস্ত দমন করা হবে। তিনি আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান যদি ক্ষমতায় যেতে পারে তাহলে এ দেশে সংখ্যালঘু নাম আর থাকবে না কারণ আমরা সবাই মানুষ এটাই হবে আমাদের পরিচয়।

অনুষ্ঠানে বড়দল ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের শতাধিক হিন্দু সম্প্রদায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগামী ডিসেম্বরের মধ্যে দেশের কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা নির্ভুল ও স্বচ্ছভাবে প্রণয়নের নির্দেশবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আদালতের নির্দেশনা থাকা সত্ত্বেও যদি কোনো গণমাধ্যম আগাম ঘোষণা দিয়ে শেখ হাসিনারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের বেড়বাড়ী গ্রামের জন্মগত শারীরিক ও বাক প্রতিবন্ধীবিস্তারিত পড়ুন

  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • দেশের সব মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল
  • গণতন্ত্র যদি চলে, তবে বাকি কাজগুলো হয়ে যায়: মির্জা ফখরুল
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • স্থানীয় সরকার নির্বাচনে তিন পার্বত্য জেলায় এনসিপির প্রার্থী থাকবে: নাহিদ ইসলাম
  • পদায়নের তারিখ ঘোষণা, শাহবাগ ছাড়লেন প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা
  • এই মুহূর্তে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই: পেট্রোবাংলা
  • পুলিশের যানবাহনে নাশকতার শঙ্কা, দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি
  • দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
  • সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী