শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ইসলাম ধর্ম গ্রহন করলেন এক তরুণী

দীপক শেঠ,, কলারোয়া: কলারোয়ায় খ্রিষ্টান ধর্ম ত্যাগ করে প্রাপ্ত বয়স্ক মেয়ে সাগরিকা বিশ্বাস (২৪) ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। স্ব-ইচ্ছায় ধর্ম ত্যাগের বিষয়টি ঘটেছে, উপজেলার ৯ নং হেলাতলা ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে। ধর্ম ত্যাগ করা মেয়েটির পিতার নাম-ক্ষিতিশ বিশ্বাস ও মাতার নাম- রেনুকা বিশ্বাস।

বিজ্ঞ নোটারি পাবলিক কার্যালয়,সাতক্ষীরা সূত্রে জানা যায়, উপজেলার হেলাতলা ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের সাগরিকা বিশ্বাস (জন্ম- পহেলা জুন ২০০০ সাল) গত ৫ সেপ্টেম্বর-২৪’ বৃহস্পতিবার আসর নামাজের পর স্ব-ইচ্ছায় খ্রিষ্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন করেন।

সাগরিকা বিশ্বাস (আইডি নং-৫৫৬৩২৯১১৪৪) গত ৫ সেপ্টেম্বর সাতক্ষীরা জেলা দায়রা জজ আদালতে আইনজীবি মো: মিজানুর রহমানের চেম্বারে হলফনামা করে খৃষ্টান ধর্ম ত্যাগ করে স্ব-ইচ্ছায় ও স্বজ্ঞানে মোছা: মরিয়ম খাতুন পরিচয়ে ইসলাম ধর্ম গ্রহন করেন। পরে উপজেলার শুভংকরকাটি জামে মসজিদের খতিব মাওলানা এম এ মামুন হোসাইন আজাদীর কাছে গিয়ে ইসলাম ধর্মের নিয়ম মেনে আসর নামাজের পরে কালেমা শাহাদাত পাঠের মাধ্যমে ইসলাম ধর্মের প্রতি আনুগত্য প্রকাশ করেন বলে জানা যায়।

ধর্ম পরিবর্তনের এফিডেভিটে সাগরিকা বিশ্বাস জানান, আমি আমার কর্ম জীবনে মুসলমান বন্ধুদের সাথে মিশে তাদের আচার, ব্যবহার, নম্র, ভদ্রতা, শালিনতা, চলাফেরা, আতিথেয়তা দেখে ও ইসলাম ধর্মের বিভিন্ন বই-পুস্তক পড়িয়া মনে প্রাণে মুসলিম সম্প্রদায় ও তাহাদের ধর্মের প্রতি আগ্রহ ও ভালবাসা জন্মায়। তিনি আজ থেকে সারাজীবন যাতে ইসলাম ধর্মের প্রতি ভালবাসা ও আনুগত্য বজায় রেখে চলতে পারে সে জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

কোরআন শিক্ষা উৎসাহিত করতে কাজ করবে সরকার: রাষ্ট্রপতি

আন্তর্জাতিক পর্যায়ে পুরস্কৃত কোরআনের হাফেজ ও শিক্ষার্থীদের সম্মানিত করার পাশাপাশি কোরআন শিক্ষাবিস্তারিত পড়ুন

অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, অনলাইনে বিবাহ ওবিস্তারিত পড়ুন

মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১

সৌদি আরবের মক্কায় গ্র্যান্ড মসজিদের সামনে পথচারীদের হেনস্তা করা এবং আতঙ্ক ছড়ানোরবিস্তারিত পড়ুন

  • ২২ অক্টোবরও ছুটি, দুর্গাপূজায় মিলবে টানা ৫ দিনের ছুটি; বাড়লো অনুদানও
  • হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের
  • ২০২৭ সালের হজে যেতে পারবেন না যারা
  • পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
  • ৯ কারণে বাতিল হতে পারে ইমাম-পুরোহিতদের সম্মানি ও উৎসব ভাতা
  • ইমাম-মুয়াজ্জিন-খাদেম-পুরোহিতরা ৩ ক্যাটাগরিতে মাসিক সম্মানী পাবেন
  • ‘৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দেবে সরকার’ : ধর্মমন্ত্রী
  • মদিনার সব মসজিদে এখন থেকে নারীদের জন্য থাকবে নামাজের স্থান
  • ২০২৭ সালেও দুই পর্বে বিশ্ব ইজতেমা, তারিখ ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধপ্রবণতা কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি মির্জা ফখরুল
  • মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • ২০২৭ সালের হজ নিবন্ধন শুরু, ৭ শ্রেণির ব্যক্তিকে অযোগ্য ঘোষণা