রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাবেক এমপি হাবিবের গণসংবর্ধনায় জনস্রোত

সেলিম হায়দার : বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক ও সাতক্ষীরা-১ (তালা ও কলারোয়া) আসনের সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, আমার কাজের মূল্য তালা-কলারোয়ার জনগণ দিয়েছে, আমি কৃতজ্ঞ, আমি চিরঋণী। এই তালার উন্নয়ন হয়েছে খালেদা জিয়ার আমলে আমার নেতৃত্বে। তাই আপনাদের থেকে আমাকে কেউ বিছিন্ন করতে পারিনি, আর পারবেও না। চেয়েছিলাম, হাসিনা মুক্ত বাংলাদেশ। সেটি সম্ভব হয়েছে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের মাধ্যমে। এরপর থেকে শেখ হাসিনার নাম বাংলার মাটিতে কেউ রাখবে না।

শনিবার (৭ সেপ্টম্বর) বিকালে তালা উপজেলা বিএনপির উদ্যোগে পাটকেলঘাটা কুমিরা হাইস্কুল মাঠে সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সরকার পরিবর্তনের পর শেখ হাসিনার গাড়ি বহরে হামলার মামলায় ৭০ বছরের সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন কারাভোগের পরে ৩ সেপ্টেম্বর ঢাকা কেন্দ্রীয় কারগার থেকে মুক্তি পান তিনি। শনিবার প্রথম তাঁর নির্বাচনী এলাকা সাতক্ষীরার তালায় আসেন। নেতা-কর্মীরা মোটরসাইকেল ও গাড়িবহর নিয়ে ঢাকা থেকে সড়ক পথে আসেন এবং ডুমুরিয়া উপজেলার চুকগনগর বাজার থেকে তাকে বরণ করে নিতে উপস্থিত ছিলেন নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণ। চুকগনগর বাজার থেকে মটরসাইকেল শোভাযাত্রা সহকারে কুমিরা হাইস্কুল মাঠে তাঁকে নিয়ে আসেন।

সাবেক এমপি হাবিব আরো বলেন, ছাত্র জনতার ন্যায়সঙ্গত আন্দোলনের ফলে আজ দেশ স্বাধীন। তরুণ ছেলেদের জীবনের বিনিময়ে আজ এ নতুন দেশ। তিনি বলেন , ৬৯ এর গণঅভ্যুত্থান, ৭১ এর মুক্তিযুদ্ধ, এরশাদ মুক্ত আন্দোলন, সবশেষ হাসিনা মুক্ত আন্দোলন করেছে এই ছাত্ররা সে জন্য তাদেরকে সম্মান করি।

তিনি বলেন, বিডিআর হত্যার বিচার সহ এই জালিম সরকারের আমলের সকল অন্যায় অত্যাচারের বিচার হবে। আপনাদের ভালোবাসার ঋণ পরিশোধ করতে জীবন-মরণ সাক্ষী রেখে এ দেশে পড়ে ছিলাম। আপনাদের ভালোবাসা থেকে আমাকে কেউ ছিন্ন করতে পারেনি। তাই আপনাদের কাছে এসেছি।

তিনি আরও বলেন, চেয়েছিলাম, হাসিনা মুক্ত বাংলাদেশ। হাসিনার নাম বাংলার মাটিতে কেউ রাখবে না। তবে কাউকে নির্যাতন করা যাবে না, মিথ্যা মামলা দেওয়া যাবে না। তারুণ্যের উচ্ছাস তারেক রহমানকে আবার এদেশে ফিরিয়ে আনতে হবে। আমার কাজের মূল্য তালা-কলারোয়ার জনগণ দিয়েছে, আমি কৃতজ্ঞ, আমি চিরঋণী। আমি কলারোয়ার সন্তান হয়েও বিনা ভোটের এমপি হয়নি- হয়েছে স্বপ্নন।

উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়ের সভাপতিত্বে ও উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক,অধ্যাপক আমিনুল ইসলাম, বিএনপির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু,খুলনা মহানগর বিএনপি’র সদস্য সচিব শফিকুল আলম তুহিন, কেন্দ্রীয় বিএনপি’র কার্যনিবার্হী সদস্য মো. আলাউদ্দিন, এ্যড. জাহানারা পারভীন বকুল, সাতক্ষীরা জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক তারিকুল হাসান, উপজেলা বিএনপি’র য্গ্মু সাধারণ সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক মির্জা আতিয়ার রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বিকেল চারটায় গণসংবর্ধনা অনুষ্ঠান শুরু হলেও দুপুরের আগেই নেতা-কর্মীরা অনুষ্ঠানস্থলে সমবেত হতে থাকেন। বেলা তিনটার মধ্যেই অনুষ্ঠানস্থল লোকেলোকারণ্য হয়ে যায়। পর্যালোচনা করলে ১৫ বছর পর উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এ গণসংবর্ধনা অনুষ্ঠান ছিল বড় ধরনের কোনো রাজনৈতিক কর্মসূচি। এ কারণে নেতা-কর্মীরা আনন্দ-উচ্ছ¡াস নিয়ে অনুষ্ঠানে যোগ দেওয়ায় গণসংবর্ধনায় জনস্রোত পরিনত হয়।

একই রকম সংবাদ সমূহ

জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, উন্নয়ন প্রকল্পে বরাদ্দ দেওয়া জনগণের অর্থের প্রতিটি পয়সাবিস্তারিত পড়ুন

রূপপুরের প্রথম ইউনিটে পারমাণবিক বিক্রিয়া শুরু

বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। পাবনার ঈশ্বরদীতে অবস্থিতবিস্তারিত পড়ুন

পরিপাটি পোশাকের আড়ালে সংকটে ওষুধ বিক্রয় প্রতিনিধিদের জীবন

শহর থেকে প্রত্যন্ত গ্রাম-হাসপাতাল কিংবা ডায়াগনস্টিক সেন্টারের সামনে সকাল হতেই পরিপাটি পোশাকেরবিস্তারিত পড়ুন

  • আরো ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
  • মোটরসাইকেলসহ গাড়ি মালিক-চালকদের ২৯ অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দিল বিআরটিএ
  • পরিপাটি পোশাকের আড়ালে সংকটে ওষুধ বিক্রয় প্রতিনিধিদের জীবন
  • প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ জেহাদের পরিবারের সৌজন্য সাক্ষাৎ
  • চারদিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী
  • বাংলাদেশ অন্য দেশের অংশীদার হতে চায়, নির্ভরশীল নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী, বাস্তবায়নে সহায়তার আশ্বাস
  • বাংলা কিউআরে বছরে ২ লাখ কোটি টাকা বাড়তি রাজস্বের সম্ভাবনা
  • ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা
  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • উড্ডয়নের পর খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অবতরণ