শনিবার, অক্টোবর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

হিজবুল্লাহর একের পর এক রকেট হামলায় কাঁপলো ইসরাইল

ইসরাইলের উত্তরাঞ্চলে একের পর এক রকেট হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। বেশ কয়েকটি রকেট প্রতিহত করার দাবিও করেছে ইসরাইল।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ইসরাইলের উত্তরাঞ্চলে আবারও রকেট হামলা চালায় হিজবুল্লাহ। লেবাননের ছোড়া ১৫টি রকেটের বেশ কয়েকটি প্রতিহত করার দাবি করেছে ইসরাইল।

তবে, এ হামলায় পশ্চিম গ্যালিলি অঞ্চলের দুইটি জায়গায় আগুন ধরে যাওয়ার খবর পাওয়া গেছে।

হিজবুল্লাহ জানিয়েছে, ইসরাইলের উত্তরাঞ্চলের মালিকিয়াহ সামরিক ঘাঁটি লক্ষ্য করে রকেট ছোড়া হয়। এছাড়াও, রোশ হা-নিকরা এবং মেৎজুভা এলাকার বসতিগুলোও তাদের লক্ষ্যের অন্তর্ভুক্ত ছিল। যদিও ইসরাইলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই আক্রমণগুলো প্রতিহত করতে সক্ষম হয়।

লেবানন-ইসরাইল সীমান্তে পাল্টাপাল্টি হামলা ক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে। নিজেদের সর্বস্ব নিয়ে গাজাবাসীর পাশে দাঁড়ানোর সংকল্প নিয়েছে লেবানন।

নিরীহ গাজাবাসীর আর্তনাদ যতদিন না থামছে, ততোদিন ইসরাইলে হামলা অব্যাহত রাখার কথা জানিয়েছে হিজবুল্লাহ।

সূত্র: আলজাজিরা

একই রকম সংবাদ সমূহ

মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১

সৌদি আরবের মক্কায় গ্র্যান্ড মসজিদের সামনে পথচারীদের হেনস্তা করা এবং আতঙ্ক ছড়ানোরবিস্তারিত পড়ুন

৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী

মধ্যপ্রাচ্যে যুদ্ধের মতো প্রতিকূল পরিস্থিতির মধ্যেও গত সাত মাসে প্রায় ৪ লাখবিস্তারিত পড়ুন

হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের

২০২৭ সালের হজ মৌসুমে বিদেশি হজযাত্রীদের জন্য সমন্বিত প্যাকেজ চালুর ঘোষণা দিয়েছেবিস্তারিত পড়ুন

  • ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও
  • আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র
  • প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন
  • জাতিসংঘে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী
  • রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেয়াই একমাত্র সমাধান: জাতিসংঘে তারেক রহমান
  • নেতানিয়াহু জাতিসংঘের মঞ্চে উঠতেই বাংলাদেশসহ ৭৭ দেশের ওয়াকআউট
  • জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
  • জাতিসংঘে খলিলুর রহমানের দপ্তরের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা