শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

খালিস্তানি নেতাদের সঙ্গে মার্কিন প্রশাসনের বৈঠক, বিপাকে পড়েছে দিল্লি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিউইয়র্ক সফরের প্রাক্কালে খালিস্তানপন্থি নেতাদের সঙ্গে বৈঠক করেছে মার্কিন প্রশাসন। প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের আগে ভারতবিরোধী খালিস্তানপন্থিদের সঙ্গে মার্কিন প্রশাসনের এই বৈঠককে গুরুত্বপূর্ণ ভাবা হচ্ছে।

শনিবার (২১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

প্রতিবেদনে বলা হয়েছে, শিখ কোয়ালিশন, দ্য শিখ আমেরিকান লিগাল, ডিফেন্স এডুকেশন ফান্ডসহ একাধিক সংগঠনের প্রতিনিধিরা দেখা করেন মার্কিন প্রশাসনের প্রতিনিধিদের সঙ্গে।

এতে আরো বলা হয়েছে, হোয়াইট হাউসের মূল চত্ত্বরে মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের কর্মকর্তা ও শিখ নেতাদের এমন বৈঠক এই প্রথম।তবে নির্দিষ্টভাবে তাদের মধ্যে ঠিক কোন পর্যায়ে আলোচনা হয়েছে সেটা জানা যায়নি। তবে এই বৈঠক নিয়ে শিখ নেতারা যথেষ্ট সন্তোষ প্রকাশ করেছেন।

বৈঠক শেষে শিখ নেতা প্রিতপাল সিং নিজের এক্স হ্যান্ডলে লিখেন, ‘শিখ আমেরিকানদের সুরক্ষায় সতর্কতার জন্য মার্কিন কর্মকর্তাদের ধন্যবাদ। আমাদের সম্প্রদায়ের সুরক্ষায় আরও কিছু করার জন্য আমরা যুক্তরাষ্ট্রের আশ্বাসে আস্থা রাখছি। স্বাধীনতা এবং ন্যায়বিচার অবশ্যই জয়ী হতে হবে’।

গত বছরের নভেম্বরে ভারতীয় বংশোদ্ভূত কানাডার নাগরিক খালিস্তান আন্দোলনের এক নেতাকে হত্যায় ভারতের বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগ এনেছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এরপর খালিস্তানপন্থি আরেক নেতাকে হত্যাচেষ্টায় ভারতের জড়িত থাকার তথ্য-প্রমাণ হাজির করে যুক্তরাষ্ট্র।

ওই সময় যুক্তরাজ্যের সংবাদপত্র ফিন্যান্সিয়াল টাইমস জানায়, মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার দ্বৈত নাগরিকত্ব ধারণকারী পান্নুনকে হত্যার একটি চক্রান্ত ব্যর্থ করেছে বাইডেন প্রশাসন।

এদিকে মোদির মার্কিন সফরের আগে আরো অস্বস্তি বাড়িয়ে তুলেছে যুক্তরাষ্ট্রে বসবাসরত খালিস্তানপন্থিরা। যা নিয়ে বিপাকে পড়েছে দিল্লি।

গত ১৯ সেপ্টেম্বর পান্নুন হত্যার ষড়যন্ত্র মামলায় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে তলব করেছ যুক্তরাষ্ট্রের একটি আদালত। অজিত ডোভালের সঙ্গে তলব করা হয়েছে ভারতের রিসার্চ অ্যান্ড অ্যানালিটিক্যাল উইংয়ের (র) সাবেক প্রধান সামন্ত গোয়েল, ওই সংস্থার এজেন্ট বিক্রম যাদব ও ভারতীয় ব্যবসায়ী নিখিল গুপ্তকে। ২১ দিনের মধ্যে তাদের এই সমনের জবাব পাঠানোর নির্দেশ দেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ নিউইয়র্ক জেলা আদালত।

জানা গেছে, পান্নুনের আইনজীবী অ্যাটর্নির মাধ্যমে মামলাটি দায়ের করেছেন মার্কিন ফেডারেল কোর্টে। মামলার মাধ্যমে পান্নুন ক্ষতিপূরণ চেয়েছে ভারত সরকারের থেকে। গতবছর পান্নুনের বিরুদ্ধে হত্যার ছক কষেছিল ভারত। এমন অভিযোগে এই ক্ষতিপূরণের দাবি করেছে এই খালিস্তানি নেতা।

একই রকম সংবাদ সমূহ

১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী

বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ১৬ বছর ধরে এদেশের জনগণের ওপর চালানো নির্যাতন-নিপীড়ন,বিস্তারিত পড়ুন

বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা ও নির্মাতা নানা পাটেকার আর নেই। গোয়ায়বিস্তারিত পড়ুন

পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল

নেপালের প্রাদেশিক নির্বাচনে পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিংবিস্তারিত পড়ুন

  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান
  • মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১
  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী
  • হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের
  • ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও
  • আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র
  • প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন