বুধবার, আগস্ট ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় দূর্গা দেবীর রুপের আবির্ভাব ঘটাতে রং তুলির আচঁড়

মোস্তফা হোসেন বাবলু, কলারোয়া: ২ অক্টোবর বুধবার মহালয়ের মধ্যে দিয়ে মর্তলোকে মায়ের বাড়িতে দোলায় চড়ে দূর্গা দেবীর পৃথিবীতে আগমন ঘটাবে এবং চলে যাবেন নৌকা চড়ে।তাই কলারোয়া উপজেলার বিভিন্ন পূজা মন্ডবে চলছে সাজ সাজ রব রব। সনাতন ধর্মবিশ্বাসীদের সবচেয় বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা।শুধু হিন্দু সম্প্রদায় নয় দেশের অন্য ধর্মের মানুষ এ উৎসবে অন্তভুক্ত হন নানাভাবে।আগামী ৮ই অক্টোবর মঙ্গলবার ৬ষ্টী তিথিতে দেবীদূর্গার বোধন ও অধিবাসের মধ্য দিয়ে শুরু হবে ৫ দিনব্যাপি দূর্গোৎসব। আর মাত্র কয়টা দিন বাকী তাই সারা দেশের ন্যায় কলারোয়া উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ,মন্দিরে এবং প্রতিমালয় গুলোতে চলছে দেবী প্রতিমা গড়ার তোলার রং তুলির আঁচড়ের ধুম।অনেক আগেই উপজেলার ৩৮ টি স্থানে দেবীর মূল অবয়ব গড়ে তোলা হয়েছে। এখন শেষ পর্যায়ে চলছে রং তুলির কাজ। মাটির প্রলেপ শেষে তাই মাতৃ রুপকে আপন মনের মাধুরী মিশিয়ে ফুটিয়ে তুলতে সবচেয়ে বেশি কষ্ট করতে হয় প্রতিমা শিল্পী বা ভাস্করকে। কেননা পরম শ্রদ্ধ্া,আগ্রহ আর ভক্তিতে হাতের পরম আর তুলির আঁচড়ে মাটির মূর্ত হয়ে উঠেন দেবী।তাই এখন বলা চলে গুরু দ্বায়িতের কারনে দম ফেলার ফুরাত নাই প্রতিমা কারিগরদের।গতকাল সকালে কলারোয়ার দেয়াড়া সাতক্ষীরা যাদব ঘোষ ডেয়ারীর মানসী সার্বজনীন পূজা মন্ডপ সহ পৌর সভার ৮ টি পূজা মন্ডপে ঘুরে দেখা গেছে প্রতিমা নিমার্নে ব্যস্ত সময় পার করছে মৃৎশিল্পরা। সরজমিনে উপজেলার দেয়াড়া ঘোষপাড়া যাদব ঘোষ ডেয়ারীর মানসী দূর্গাপুজা মন্ডপে দেখা যায় এই বঙ্গের শ্রেষ্ঠ প্রতিমা শিল্পী চন্দন কুমার মন্ডল তার নরম হাতের রং তুলির আঁচড়ে মাটির মৃর্তকে পূনাঙ্গ দেবীতে রুপান্তর করেছে।এ বছর কলারোয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নও পৌরসভায় মোট ৪৬টি স্থানে দূর্গোৎসব উৎযাপিত হবে।এর মধ্যে ৮টিতে কোন ঝুকি নেই।আর ১৫টি পূজা মন্ডপে গুরুত্ব সহকারে পালন করা হবে। ২০টি পূজা মন্ডপে অধিক গুরুত্ব সাথে পালন করা হবে জানা যায়।তবে সব চেয়ে গুরত্ব দিয়ে পালন করা হবে দেয়াড়া ঘোসপাড়া সমীরনে বাড়ী মানসী দূর্গাপূজা। এবছর পৌর সভাসহ৪৬ টি পূজামন্ডপের মধ্যে দেয়াড়া ঘোষপাড়া মানসী দূর্গা পূজা মন্ডপে শ্রেষ্ঠত্বের দাবিদার বলে জানান দূর্গাপূজা মন্ডপ সভাপতি। কলারোয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)ূূূূূূূ মোহাম্মদ শাহিন বলেন হিন্দু ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দূর্গাপূজাকে ঘিরে আইন শৃঙ্খলা বাহিনী সব সময় তৎপর।কোন ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেদিকে লক্ষ রেখে পুলিশ ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক

সাতক্ষীরার কলারোয়ায় অভিনব কায়দায় মোটরসাইকেলের তেলের ট্যাংকি ও সাইড কভারের মধ্যে বিশেষভাবেবিস্তারিত পড়ুন

কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি

সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহর পক্ষ থেকে কলারোয়ারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা
  • নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা
  • কলারোয়া বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি
  • কলারোয়ায় কাঁচা ঝালের কেজি ২৮০ টাকা
  • কলারোয়া থানা পুলিশের অভিযানে ইয়াবা উদ্ধার, গ্রেফতার-৪
  • সোনাবাড়িয়ায় ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত