বুধবার, আগস্ট ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেশবপুর পৌরসভার আয়োজনে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত

এস আর সাঈদ, কেশবপুর; যশোরের কেশবপুর পৌরসভার আয়োজনে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ২৮ অক্টোবর সকালে অনুষ্ঠিত হয়েছে। নগর পরিচালনা ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (আই.ইউ.জি.আই.পি) এর সহযোগিতায় “স্বাস্থ্য সুরক্ষায় পরিষ্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ” প্রতিপাদ্য বিষয়ে পৌরসভার সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভার সভাপতিত্ব করেন পৌর নির্বাহী কর্মকর্তা মোশারফ হোসেন। সমাজ উন্নয়ন কর্মকর্তা বিএম মোফাজ্জেল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার আলমগীর হোসেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার আনজু মনোয়ারা ও কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী নূর মোহাম্মদ, হিসাবরক্ষণ কর্মকর্তা মফিজুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী সোহেল রানা, নকসাকার ওমর ফারুক, এসেসর রিজাউল ইসলাম, কর আদায়কারী পলাশ সিংহ, স্যানিটারী ইন্সপেক্টর সুজয় বিশ্বাস, বাজার পরিদর্শক মিজানুর রহমান, লাইসেন্স পরিদর্শক মাসুদুজ্জামান, কার্য সহকারী হাফিজুর রহমান, উচ্চমান সহকারী হাবিবুর রহমান, সহকারি কর আদায়কারী আবুল হোসেন, সহকারী কর আদায়কারী তরিকুল ইসলাম প্রমূখ। আলোচনা সভার পূর্বে একটি বর্ণাঢ্য র‍্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।ণণ

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, নিজেদের টাকায় সাঁকো বানাচ্ছে এলাকাবাসী

খুলনার ডুমুরিয়া ও যশোরের কেশবপুর উপজেলার সীমান্ত দিয়ে বয়ে যাওয়া বুড়িভদ্রা নদীতেবিস্তারিত পড়ুন

যশোরে জামায়াত-বিএনপিসহ ৭ প্রার্থীর মনোনয়ন বাতিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-১ ও যশোর-২ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিনেবিস্তারিত পড়ুন

  • যশোরের ৬ আসনের মধ্যে তিনটিতেই বিএনপির প্রার্থী পরিবর্তন
  • ১৭ বছর পর কেশবপুরে শ্রাবণ : কেশবপুরে নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা
  • কেশবপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা তবিবুর এক সন্তানের জননীকে নিয়ে উধাও
  • যশোর-৬ এবি পার্টির প্রার্থী ব্যারিস্টার মাহমুদ হাসান
  • মালয়েশিয়ায় সড়ক দু*র্ঘ*ট*না*য় কলারোয়ার যুবকসহ নি*হ*ত-৩
  • কেশবপুরে ১০২ দলিত শিক্ষার্থী পেলো শিক্ষা উপকরণ
  • কেশবপুরের কণ্ঠশিল্পী উজ্জ্বল ব্যানার্জীর পিতার মৃত্যুতে গভীর শোক
  • কেশবপুরে জুলাই শহীদ দিবস পালিত
  • কেশবপুর হাসপাতালে ভ্যাকসিন নিয়ে হাজির মানবিক ইউএনও
  • মনিরামপুর মহাসড়কে পথচারীদের জন্য শ্যামল ছায়া পরিবেশ
  • মনিরামপুরে বাল্যবিবাহ প্রতিরোধে অ্যাডভোকেসি সভা
  • কেশবপুরে “শেকড়ের সন্ধানে” সংস্থা’র সাহিত্য আসর