শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জয়ের পথে ট্রাম্প

জয়ের পথে অনেকটাই এগিয়ে গেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট এবং রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। বেশিরভাগ দোদুল্যমান রাজ্যেই এগিয়ে রয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

বিবিসি, এপিসহ বিভিন্ন গণমাধ্যমের খবর বলছে, জর্জিয়া, নর্থ ক্যারোলিনা ও পেনসিলভানিয়ায় বেশিরভাগ ভোট গণনা শেষ হয়েছে। এই রাজ্য তিনটিতে পরিষ্কার ব্যবধানে এগিয়ে রয়েছেন ট্রাম্প।

এছাড়া নেভাদা, অ্যারিজোনা, উইসকনসিন, মিশিগান, মিনেসোটা, আলাস্কায়ও এগিয়ে আছেন ট্রাম্প। সুইং স্টেট বা দোদুল্যমান রাজ্যগুলোতে গত নির্বাচনে সুবিধা করতে না পারলেও এবার দারুণভাবে ‘কামব্যাক’ করেছেন সাবেক এই প্রেসিডেন্ট।

অপরদিকে মিশিগান রাজ্যে এগিয়ে রয়েছেন কমলা। তবে সেখানে এ পর্যন্ত মাত্র ৩২ শতাংশ ভোট গণনা হয়েছে। এছাড়া মেইন রাজ্যেও এগিয়ে আছেন কমলা। তবে সেখানে ইলেকটোরাল ভোট মাত্র তিনটি।

বার্তা সংস্থা এপির পরিসংখ্যান বলছে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের দল এরই মধ্যে ২৪৭টি ইলেকটোরাল ভোট নিশ্চিত করেছে। আর তার প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসের ঝুড়িতে যাচ্ছে ২১৪টি ইলেকটোরাল ভোট। নির্বাচনে জেতার জন্য প্রয়োজন ২৭০ ভোট।

নর্থ ক্যারোলাইনায় বড় জয় পেয়েছেন ট্রাম্প। সেখানে ১৬টি ইলেক্টোরাল ভোটে এগিয়ে আছেন ট্রাম্প। ওই অঙ্গরাজ্যে রিপাবলিকানদের জয় গুরুত্বপূর্ণ হলেও তা ঐতিহাসিক ভোটের ধারাকে ধরে রেখেছে।

ট্রাম্প ২০১৬ সালে সেখানে তিন দশমিক ৬৬ শতাংশ এবং ২০২০ সালে এক দশমিক ৩৪ শতাংশ ভোটের ব্যবধানে জয়ী হন। ডেমোক্র্যাটিক প্রার্থী হিসেবে ওই রাজ্যে সর্বশেষ ২০০৮ সালে বারাক ওবামা জয়ী হয়েছিলেন। তবে বারাক ওবামা ২০১২ সালে তার পুনর্নির্বাচনের সময় রিপাবলিকান প্রার্থী মিট রমনির কাছে নর্থ ক্যারোলাইনা হারান।

একই রকম সংবাদ সমূহ

১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী

বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ১৬ বছর ধরে এদেশের জনগণের ওপর চালানো নির্যাতন-নিপীড়ন,বিস্তারিত পড়ুন

বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা ও নির্মাতা নানা পাটেকার আর নেই। গোয়ায়বিস্তারিত পড়ুন

পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল

নেপালের প্রাদেশিক নির্বাচনে পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিংবিস্তারিত পড়ুন

  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান
  • মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১
  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী
  • হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের
  • ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও
  • আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র
  • প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন