শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যে দেশে কয়েদির বেতন কারারক্ষী ও শিক্ষকের চেয়েও বেশি

বেতন-ভাতা ও মর্যাদার ক্ষেত্রে অনুন্নত দেশের শিক্ষকরা বেশ পিছিয়ে। কিন্তু যুক্তরাজ্যের মতো বৃহৎ অর্থনীতি এবং পরাশক্তিধর রাষ্ট্রে শিক্ষকদের বেতন নাকি বন্দিদের চেয়েও কম। শুধু তাই নয়, অবাক করার মতো বিষয় হলো— বন্দি আসামিরা কারারক্ষীদের চেয়েও বেশি বেতন পান।

দ্য টেলিগ্রাফের বরাত দিয়ে রোববার (২৪ নভেম্বর) এক প্রতিবেদনে বিচিত্রকর এ খবর দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

তবে সাধারণত কারাগারে কয়েদিরা যেভাবে আটক থাকেন, যুক্তরাজ্যে সেটা কিছু ভিন্ন।জানাযুক্তরাজ্যে কিছু স্বল্প-নিরাপত্তার খোলা কারাগারের বন্দিদের কাজের জন্য বাইরে বের হওয়ার অনুমতি দেওয়া হয়। তারা দিনের শেষে আবার কারাগারে ফিরে আসেন।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই পদক্ষেপটি বন্দিদের পুনর্বাসন এবং তাদের সমাজে ফেরার জন্য প্রস্তুত করার একটি সমন্বিত প্রচেষ্টার অংশ। তবে বন্দি এবং সিভিল সোসাইটির মধ্যে বেতনের এই পার্থক্য যুক্তরাজ্যে আয়ের বৈষম্য নিয়ে প্রশ্ন তুলেছে।

যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র মতে, দেশটির একজন শীর্ষ আয়ের কয়েদির মোট বেতন যেখানে বছরে ৩৬ হাজার ৭১৫ পাউন্ড। সেখানে একজন কারারক্ষীর বেতন বছরে ২৮ হাজার পাউন্ড। আর প্রাথমিক শিক্ষকের ৩৬ হাজার ২০০ পাউন্ড, ধাত্রীর বেতন ৩৬ হাজার ৬২২ পাউন্ড, বায়োকেমিস্ট ৩৬ হাজার ৫৮৬ পাউন্ড, সাইকোথেরাপিস্ট ৩৬ হাজার ৬০২ পাউন্ড।

যুক্তরাজ্য সরকার জানায়, তাদের দেশে আরও দুজন কয়েদি আছেন যাদের জরিমানা ও কর কেটে নেওয়ার পর বার্ষিক বেতন ছিল ৩০ হাজার পাউন্ড। এ ছাড়া আরও সাতজন কয়েদির বেসরকারি ব্যাংকের অ্যাকাউন্টে বছরে ২২ হাজার ৯০০ থেকে ৩০ হাজার পাউন্ড বেতন ঢুকেছে।

সংশ্লিষ্টরা জানান, কয়েদিরা বিভিন্ন ধরনের কাজ করে থাকে। তবে বেশি আয়ের জন্য কয়েদিদের কাছে অন্যতম আকর্ষনীয় হলো লরিচালকের কাজ।

কারাগার সংশ্লিষ্ট এক মুখপাত্র বলেন, কিছু অপরাধী তাদের সাজার শেষের দিকে অস্থায়ী লাইসেন্সে মুক্তি পায়। এতে দেখা যায় যে তারা কারাগারে ফিরে আসার আগে বাইরে গিয়ে কিছু কাজ করে। তাদের আয়ের অংশ থেকে কর, আদালতের জরিমানাসহ ৪০ শতাংশ অর্থ কেটে নিয়ে দাতব্য সংস্থায় দেওয়া হয়।

একই রকম সংবাদ সমূহ

১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী

বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ১৬ বছর ধরে এদেশের জনগণের ওপর চালানো নির্যাতন-নিপীড়ন,বিস্তারিত পড়ুন

বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা ও নির্মাতা নানা পাটেকার আর নেই। গোয়ায়বিস্তারিত পড়ুন

পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল

নেপালের প্রাদেশিক নির্বাচনে পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিংবিস্তারিত পড়ুন

  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান
  • মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১
  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী
  • হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের
  • ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও
  • আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র
  • প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন