মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিজিবি’র অভিযানে তলুইগাছা থেকে ১০ কেজি রূপার গহনা ও মোটরসাইকেলসহ আটক-২

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় ১০ কেজি রূপার গহনা ও একটি মোটরসাইকেলসহ ২ জনকে আটক করেছে বিজিবি।

আটককৃতরা হলেন, কলারোয়া উপজেলার কেড়াগাছি-চারাবাড়ী গ্রামের জাহাঙ্গীর মন্ডলের ছেলে মোঃ জাকির মন্ডল (২৮) ও শাহাপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মোঃ তামিম হোসেন (১৮)।

বুধবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে বিজিবির একটি বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা থেকে এসব আটক করেন।

বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল মো. আশরাফুল হক রাত ১০ টায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

বিজিবি সুত্রে জানা যায়, সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনায়ক, বিএ-৬৩৮০ লেঃ কর্ণেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি এর দিক নির্দেশনায় তলুইগাছা বিওপির নায়েক সুবেঃ মোঃ আনোয়ার হোসেন এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিকদল ১০.১২৫ কেজি রুপার গহনা ও দুই চোরাকারবারির ব্যবহৃত মোটর সাইকেল জব্দ করে। জব্দকৃত রুপার গহনার ওজন ১০.১২৫ কেজি মূল্য ২১ লাখ ২৬ হাজার ২৫০ টাকা এবং মোটরসাইকেলটির আনুমানিক মূল্য ২ লাখ ৮০ হাজার টাকা। সর্বমোট সিজার মূল্য ২৪ লাখ ৬ হাজার ২৫০ টাকা।

বিজিবি অধিনায়ক জানান, এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় মামলা করতঃ আসামীকে থানায় হস্তান্তর এবং রুপার গহনাগুলো সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা করা হয়েছে।

বিজিবি অধিনায়ক আরো জানান, চোরাকারবারী কর্তৃক বর্ণিত রৌপ্য শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারনে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের বেড়বাড়ী গ্রামের জন্মগত শারীরিক ও বাক প্রতিবন্ধীবিস্তারিত পড়ুন

সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলোতে পর্যায়ক্রমে সৌর প্যানেল স্থাপন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা

অ্যাম্বুল্যান্স, অগ্নিনির্বাপক ও উদ্ধারকাজে নিয়োজিত রাষ্ট্রীয় জরুরি সেবার যানবাহন ছাড়া অন্য কোনোবিস্তারিত পড়ুন

  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • দেশের সব মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল
  • গণতন্ত্র যদি চলে, তবে বাকি কাজগুলো হয়ে যায়: মির্জা ফখরুল
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • স্থানীয় সরকার নির্বাচনে তিন পার্বত্য জেলায় এনসিপির প্রার্থী থাকবে: নাহিদ ইসলাম
  • পদায়নের তারিখ ঘোষণা, শাহবাগ ছাড়লেন প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা
  • এই মুহূর্তে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই: পেট্রোবাংলা
  • পুলিশের যানবাহনে নাশকতার শঙ্কা, দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি
  • দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
  • সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী
  • এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি
  • অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান